শীতলকুচি কাণ্ডে আপত্তিজনক মন্তব্য করায় সায়ন্তন বসুকে এবার শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীতলকুচিকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে সায়ন্তন বসুকে নোটিস নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন শীতলকুচি কাণ্ডে আপত্তিজনক মন্তব্য করায় সায়ন্তন বসুকে এবার শোকজ নোটিস পাঠাল।

আরও পড়ুনঃ দেশে করোনা বিস্ফোরণ! সব রেকর্ড ভেঙে এক দিনে আক্রান্ত ২ লক্ষ ১৭ হাজারের বেশি

কমিশনের তরফে বিজেপি নেতা সায়ন্তন বসুকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ওই নোটিসের জবাব দিতে হবে। ইতিমধ্যেই শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। আরেক বিজেপি নেতা রাহুল সিনহাও শীতলকুচি কাণ্ডে আপত্তিজনক মন্তব্য করায় ৪৮ ঘণ্টার জন্য তাঁর প্রচারেও নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন।

পশ্চিমবঙ্গে এখনও আরও ৪ দফার ভোট বাকি রয়েছে। আর সেই ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছেন রাজনৈতিক নেতারা। দিন দুয়েক আগেই ধূপগুড়িতে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে সায়ন্তন বসু বলেছিলেন, ‘‌খেলতে গিয়ে বাড়াবাড়ি করলে শীতলকুচি খেলা খেলে দেব। সকাল বেলা আমাদের আনন্দ বর্মনকে মেরে দিল। তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের, শীতলকুচিতে ৪ ঘণ্টার মধ্যেই ৪ টে কে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া তিনি বলেছিলেন ‘‌তুম এক মারোগে তো হাম চার মারেঙ্গে’‌ শীতলকুচিতেও তাই ঘটানো হয়েছে। আর এই মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে পড়ে যায় শোরগোল। তৃণমূল নেতৃত্ব সায়ন্তন বসুর করা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশনে অভিযোগ জানায়।আর সেই জন্যই এবার শোকজ নোটিস পাঠানো হল বিজেপি নেতা সায়ন্তন বসুকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন