তৃণমূল পার্টি অফিসে হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, উত্তপ বীরভূমের আমোদপুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল পার্টি অফিসে হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, উত্তপ বীরভূমের আমোদপুর। ভোট আবহে বারবার রাজনৈতিক অশান্তি বীরভূম জেলায়। বীরভূমের আমোদপুরে তৃণমূল পার্টি অফিসে হামলা। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, দলীয় কার্যলয়ের সামনে রাখা বাইক, টোটো ভাঙ্গচুর করা হয়।

আরও পড়ুনঃ সুজাতার উপর আক্রমনের রিপোর্টে নাখুশ কমিশনের ফের রিপোর্ট তলব।

বীরভূমের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে আসছে। আগামী ২৯ এপ্রিল অর্থাৎ অষ্টম দফায় ভোট এই জেলায়। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে তৃণমূল পার্টি অফিসে হামলার ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আমোদপুরের সাংরা পঞ্চায়েত এলাকা। সূত্রের খবর, তৃণমূলের দলীয় কার্যালয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বৈঠক চলাকালীন হামলা চালায় বিজেপির কর্মী-সমর্থকেরা।

শাসক দলের অভিযোগ, প্রায় ১০০ গেরুয়া শিবিরের সর্মথক বাঁশ, লাঠি নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। ওই ঘটনায় ৩জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।

তৃণমূল পার্টি অফিসে হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, উত্তপ বীরভূমের আমোদপুর। এদিন তৃণমূল-বিজেপির অশান্তি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। অন্যদিকে, এদিনই হাওড়ার বাগনানে বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন