প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জায়া দীপা চট্টোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জায়া দীপা চট্টোপাধ্যায়। ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কন্যা পৌলমী বসু জানিয়েছেন যে তাঁর মায়ের কিডনি বিকল হয়ে গিয়েছিল। রবিবার ২টো ৫৫ মিনিটে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

আরও পড়ুনঃ শিক্ষকদের জন্যে সুখবর, CAS প্রদানে রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের।

বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। রক্তজনিত বেশকিছু সমস্যাও ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু বলেন, “বাবা চলে যাওয়ার পর থেকেই মা বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছিল। ডায়াবেটিসে ভুগছিলেন ৪৫ বছর ধরে।” ১৯৬০ সালের ১৮ এপ্রিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার।

সৌমিত্রর পারিবারিক জীবনে যেমন তিনি মহীয়ান ছিলেন, তেমনই বন্ধুত্বের সম্পর্ক ছিল দাম্পত্য জীবনে। বিলম্বিতলয়, গাছ ও দূর্গার মতো হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন দীপা। দীর্ঘ ছয় দশকের দাম্পত্য জীবনে ইতি টেনে আগেই চলে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন