ব্যাপক নিম্নচাপ বঙ্গোপসাগরে, আজ সারাদিন ধরেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

অগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ও একটি ঘুর্ণাবর্ত। তার প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি এবং ঝড়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে এইবার বর্ষা ঢুকেছিল একটু দেরিতে। তবে এখন প্রায় রোজদিনই বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই। বর্ষার আকাশের মাঝে মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে শরৎ কালের মত আকাশ। একদিকে আকাশে কোথাও ঘন কালো মেঘ। কিছুটা দূরেই আবার শরৎ এর পেঁজা তুলো উড়ে বেড়াচ্ছে! এদিকে আবহবিদরা জানিয়েছেন, অগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ও একটি ঘুর্ণাবর্ত। তার প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি এবং ঝড়।

ব্যাপক নিম্নচাপ বঙ্গোপসাগরে, আজ সারাদিন ধরেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে?
পশ্চিমবঙ্গের ৯ টি জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি,বাঁকুড়া ও পূর্ব বর্ধমান। বৃষ্টি হবে ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের তিনটি জেলা, যথাক্রমে পুরুলিয়া,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন