গম্ভীরের সাথে আগের সমস্যার প্রভাব পড়বে না, বোর্ড কে চিঠি বিরাটের!

Virat Kohli: তিনি জানিয়েছেন গম্ভীর এর সাথে তার কোন ব্যক্তিগত শত্রুতা নেই। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর। আসন্ন শ্রীলঙ্কা সফরেই তাঁর যাত্রা শুরু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে তাঁর সমীকরণ কী হতে চলেছে তা-ই এখন ভারতীয় ক্রিকেট-প্রেমীদের কাছে আলোচ্য বিষয়। গত দুই-তিন বছরে গম্ভীর IPL-এ যেরকম কাজ করেছেন তার পর রাহুল দ্রাবিড়ের পর তাঁর জায়গায় গম্ভীরের আসা নিয়ে একপ্রকার জল্পনাই ছিল।

গম্ভীরের সাথে আগের সমস্যার প্রভাব পড়বে না, বোর্ড কে চিঠি বিরাটের!

এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাট কোহলিও যোগ দিচ্ছেন। এই প্রথমবার একই দলে তিনি গম্ভীরের সঙ্গে কাজ করবেন। কিন্তু বিরাটের সাথে গম্ভীরে সম্পর্ক এবং দুই তারকার মধ্যে বিবাদ এর ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের কাছে চর্চার বিষয়। এখন প্রশ্ন হল কোচ গম্ভীরের তত্ত্বাবধানে খেলতে হবে বিরাটকে।

গম্ভীরের সাথে আগের সমস্যার প্রভাব পড়বে না, বোর্ড কে চিঠি বিরাটের!

তখন তাদের মধ্যে পুরনো বিবাদ ফের মাথাচাড়া দেবে না তো? এই জল্পনা যখন চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তখনি একটা খবর সূত্র মারফত সংবাদ মাধ্যমের কাছে এসেছে। জানা গিয়েছে বিরাট নাকি বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন এবং তিনি জানিয়েছেন গম্ভীর এর সাথে তার কোন ব্যক্তিগত শত্রুতা নেই। 

দলে থাকা এবং একসঙ্গে কাজ করা নিয়ে চারদিক থেকে কোন সমস্যা হবে না। আসল ব্যাপারটা ঠিক কি? গম্ভীরের নির্দেশেই একদিনের দলে সুযোগ পেয়েছেন বিরাট। এবং যেহেতু এটাই গম্ভীরের কোচ হিসেবে প্রথম সিরিজ সেহেতু তিনি দলের সিনিয়র খেলোয়াড়দের দলে চেয়েছিলেন। কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে খুব একটা বেশি ওয়ানডে ক্রিকেট খেলবে না ভারতীয় দল।

গম্ভীরের সাথে আগের সমস্যার প্রভাব পড়বে না, বোর্ড কে চিঠি বিরাটের!

গম্ভীরের সাথে আগের সমস্যার প্রভাব পড়বে না, বোর্ড কে চিঠি বিরাটের!

আর দলের সুযোগ পেয়েই বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বিরাট বোর্ডকে একটি চিঠি লিখেন সেখানে তিনি জানান, “গম্ভীর এর সাথে আগে যা ঝামেলা হয়েছিল সেগুলো বর্তমানে তাদের সম্পর্কে কোন প্রভাব ফেলবে না, ড্রেসিংরুমে দুজনের মধ্যে কোন সমস্যা তৈরি হবে না।” এই চিঠি পাওয়ার পরে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা নজিরবিহীন বিহীন। যদিও বোর্ডের তরফ থেকে বিরাটের এই চিঠির প্রাপ্তির কথা স্বীকার করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন