ফের সালিশি সভায় মারধর, আত্মঘাতী গৃহবধূ , ঘটনায় গ্রেফতার ২

Housewife suicide: অকথ্য ভাষায় আক্রমণ করা হয় ওই গৃহবধূ কে। এরপর বিচারের নামে শুরু করা হয় মারধর। পরে ফিরে এসে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের সালিশি সভায় মারধর মহিলাকে। অপমানে আত্মঘাতী ওই গৃহবধূ। পুলিশে অভিযোগ দায়ের করে ওই গৃহবধূর স্বামী। ঘটনা শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বকরাভিটা এলাকায়। সূত্রের খবর, ৮ দিন আগে স্থানীয় এক যুবকের সঙ্গে বাড়ি ছাড়েন ওই গৃহবধূ। এরপর ওই গৃহবধূর স্বামী জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন ।

ফের সালিশি সভায় মারধর, আত্মঘাতী গৃহবধূ , ঘটনায় গ্রেফতার ২
ছবি Google

কিন্তু তারপরেই হঠাৎ একদিন ওই মহিলার ফোন আসে তার স্বামীর কাছে এবং ওই গৃহবধূ তিনি বাড়ি ফিরে আসতে চান বলেও জানান। কথা মতো ওই গৃহবধু কে ফিরিয়ে আনে তাঁর স্বামী। এরপর বিষয়টি পুত্রবধূর স্বামী এলাকার পঞ্চায়েত সদস্য মালতী রায়কে জানান। কিন্তু তাতে বাধ সাধেন এলাকার কিছু মহিলা।

তাদের দাবি পাড়ায় সালিশি না বসিয়ে ওই গৃহবধূ কে বাড়িতে তোলা যাবে না। পরে হুমকিও দেওয়া হয় ওই দম্পতি কে। এরপর বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে সালিশি সভায় উপস্থিত হয় ওই মহিলার স্বামী। উপস্থিত হতেই অকথ্য ভাষায় আক্রমণ করা হয় ওই গৃহবধূ কে। এরপর বিচারের নামে শুরু করা হয় মারধর। পরে ফিরে এসে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ।

ফের সালিশি সভায় মারধর, আত্মঘাতী গৃহবধূ , ঘটনায় গ্রেফতার ২

ফের সালিশি সভায় মারধর, আত্মঘাতী গৃহবধূ , ঘটনায় গ্রেফতার ২

ওই গৃহবধূর স্বামীর দাবি, পুরো ঘটনায় সাগর রায় নামে ওই যুবক ও শিবানী রায় নামের এক প্রতিবেশী মহিলা দায়ী। যদিও পরে ওই দুই অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্ত দেরও তল্লাশি চলছে । তবে এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত কোনো ভাবে যুক্ত নয় বলে দাবি পঞ্চায়েত প্রধানের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন