নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আইনি মারপ্যাঁচে এবার নিজের সকল প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। এতদিন পর্যন্ত বিরোধীরা দফায় দফায় কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করলেও সরানো যাননি তাঁকে। এবার সেই জট কাটলো নির্বাচনী মারপ্যাঁচে।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি বেশ সঙ্কটজনক এই রাজ্যগুলিতে, টেস্টিং বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র।
নিজের ছেড়ে দিলেন নগর নিগমের বোর্ড অফ চেয়ারম্যান এর দায়িত্ব, নবদিগন্তের চেয়ারম্যান পদ এবং ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদের শীর্ষ পদ। ভোটের প্রাক্কালে পুরমন্ত্রীর এই ইস্তফার ফলে স্বাভাবিক ভাবেই ভেঙে যাবে সরকার মনোনীত বোর্ড, কলকাতা জুড়ে শাসক বিরোধী সব দলের মিলিয়ে মোট ১৪৪ জন প্রাক্তন কাউন্সিলররা হারাবেন তাঁদের “কো – অর্ডিনেটর” সরকারি তকমাও।
২১এর বিধাসভা নির্বাচনে ফিরহাদ হাকিম লড়বেন কলকাতা বন্দর কেন্দ্রের হয়ে। সেই কারণেই তিনি ইস্তফা দিতে চলেছেন এই সমস্ত পদ থেকে। এই বিষয় তিনি জানিয়েছেন, নির্বাচনে লড়তে গেলে মনোনয়ন জমা দেওয়ার আগে সরকার মনোনীত কোনো পদে আসীন থাকা যায়না, থাকলে “অফিস অফ প্রফিট” আইনে ফাঁসতে হতে পারে, তাই ভারপ্রাপ্ত মেয়র পদ সহ মুখ্যমন্ত্রী নির্বাচিত সকল পদ থেকেই ইস্তফা দিতে শুরু করেছেন তিনি।
সূত্রের খবর বিধানসভা নির্বাচনের ৭৫ দিন পরে কলকাতা পুরসভার ভোট না হওয়া পর্যন্ত আপাতত কোনো পূরপ্রতিনিধি থাকছে না মহানগরের ওয়ার্ড গুলিতে।



