করোনা পরিস্থিতি বেশ সঙ্কটজনক এই রাজ্যগুলিতে, টেস্টিং বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা পরিস্থিতি বেশ সঙ্কটজনক এই রাজ্যগুলিতে, কিছুদিন আগে করোনা সংক্রমণ অনেকটা কমার ফলে অনেকেই স্বস্তি ফেলেছিলেন।কিন্তু ফের দেশের করোনার পরিস্থিতি বেশ চিন্তাজনক হয়ে উঠেছে ৷ আবারও করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে ৷রিপোর্ট অনুযায়ী, শনিবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৩২৭ জন যা গত ৩৬ দিনে সবচেয়ে বেশি৷এর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১.১১ কোটির থেকে বেশি ৷

আরও পড়ুনঃ ভোটের কাজে সিভিকে ‘নিষেধাজ্ঞা’ নির্বাচন কমিশনের।

মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, কর্নাটক, তামিলনাড়ুতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে ৷ গতকাল অর্থাৎ শনিবার গোটা দেশের মোট আক্রান্তের মধ্যে ৮২ শতাংশ এই পাঁচ রাজ্যের ৷ এছাড়া ৮ রাজ্যের ৬৩টি জেলা রয়েছে যেখানে করোনা পরিস্থিতি বেশ চিন্তাজনক ৷ এর মধ্যে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের মতো পাহাড়ি রাজ্যের শহর সামিল রয়েছে ৷

গত শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ৷ জানা গিয়েছে, এই ৬৩টি জেলায় জেলা প্রশাসনের তরফে করোনা টেস্টিং নিয়ে কম কাজ করা হয়েছে ৷ রাজেশ ভূষণ ও নীতি আয়োগের সদস্য ডাঃ বিকে পল শনিবার দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ওড়িশা, গোয়া, চন্ডীগড়, হরিয়ানা ও উত্তরপ্রদেশের স্বাস্থ্য সচিব ও রাজ্য স্বাস্থ্য মিশনের ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন৷

করোনা পরিস্থিতি বেশ সঙ্কটজনক এই রাজ্যগুলিতে, বৈঠকে জানা যায় ৮ রাজ্যের ৬৩ জেলার পরিস্থিতি বেশ সঙ্কটজনক ৷ আরটি পিসিআর পরীক্ষা নিয়ে গাফিলতি দেখা গিয়েছে এই সমস্ত জেলায়৷কেন্দ্রের তরফে,জেলাগুলির রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং করোনা টেস্টিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন