লেডিস স্পেশ্যাল ট্রেন তো ছিল। কিন্তু সবার তো ট্রেন রুটে বাড়ি নয়। তাই সব মহিলারা সেই সুবিধা নিতে পারতেন না। আর এবার শহরের বুক চিরে যাবে লেডিস স্পেশ্যাল বাস। উদ্যোগ রাজ্য সরকারের। গতকাল এই বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা জারি সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে! কিন্তু কেন?

মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে লেডিস স্পেশ্য়াল বাস। কোন রুট দিয়ে যাবে এই নতুন বাস? জানা গিয়েছে রোজ সকাল ৯:৩০ মিনিট থেকে হাওড়া থেকে মহিলা স্পেশ্য়াল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশে।
বাসটি পার্ক স্ট্রিট , এলগিনরোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে । আবার বিকাল ৫.৩০ নাগাদ আবার বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে হাওড়া দিকে আসবে বাসটি ।
শহরে এবার লেডিস স্পেশ্যাল বাস, উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

মহিলাদের জন্য স্পেশালভাবে বাস করার জন্য খুশি যাত্রীরা । জানা গিয়েছে যাত্রীদের সংখ্যা বুঝে পরে আরও বাস চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এই বাসের চালক পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা।



