রাজ্যসভার প্রার্থী হচ্ছেন অধীর! দিল্লির বাংলো না ছাড়ার নির্দেশ দলের

Adhir Ranjan Chowdhury: অধীর চৌধুরীর উপর থেকে এক্ষুনি আস্থা হারাচ্ছেন না কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটে ভারতবর্ষে ভালো ফল করলেও পশ্চিমবঙ্গে কংগ্রেসের নির্বাচনী ফলাফল খুব খারাপ কংগ্রেসের। দলের বিপক্ষে গিয়ে রাজ্যস্তরে সিপিএমের সাথে জোট করে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। হেরেছেন স্বয়ং কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী। তার হারার পরেই জল্পনা উঠেছিল এবার অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ কি।

আরও পড়ুনঃ দিলীপদা কে সরানো উচিত হয়নি, বিতর্ক উস্কে মন্তব্য শান্তনুর

ad

অনেকে মন্তব্য করেছিলেন এবার হয়তো বিজেপির দিকে যেতে পারেন অধীর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে বিজেপি তে আসার আহ্বান জানিয়েছিলেন। লোকসভার ফল প্রকাশের পর গত ৮ই জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ডাকা হয় অধীর বাবুকে। সূত্রের খবর বৈঠকে দিল্লির ওয়ার্কিং কমিটির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন দলকে।

কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তার ইস্তফার কথা মেনে নেননি। সূত্রের খবর আরো, অধীর চৌধুরীর উপর থেকে এক্ষুনি আস্থা হারাচ্ছেন না কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। শোনা যাচ্ছে অন্য কোন রাজ্য থেকে জিতিয়ে রাজ্যসভায় নিয়ে যাওয়া হতে পারে তাঁকে। অপরদিকে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, বাংলার ভোট বিপর্যয়ের পর্যালোচনা করতে আগামী ২১শে জুন বৈঠকে বসবেন রাজ্য কংগ্রেস।

রাজ্যসভার প্রার্থী হচ্ছেন অধীর! দিল্লির বাংলো না ছাড়ার নির্দেশ দলের

ad1

সেখানে উপস্থিত থাকবেন অধীর। এছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। সেই পর্যালোচনা রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে। সূত্রের খবর অধীরকে দিল্লির রাজনীতিতে চাইছেন কংগ্রেসের একাংশ। আর সেই কারণেই তাঁকে দিল্লির বাংলো না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন