গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

Kanchan Mullick: গত বৃহস্পতিবার শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে গিয়ে কার্যত সম্মানহানি হয় উত্তরপাড়ার তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের। তাঁকে প্রচারের মাঝেই হুড খোলা গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ। বলেন, গ্রামের মহিলারা কাঞ্চনকে দেখে 'রিঅ্যাক্ট' করছেন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত বৃহস্পতিবার শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে গিয়ে কার্যত সম্মানহানি হয় উত্তরপাড়ার তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের। তাঁকে প্রচারের মাঝেই হুড খোলা গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ। বলেন, গ্রামের মহিলারা কাঞ্চনকে দেখে ‘রিঅ্যাক্ট’ করছেন!

আরও পড়ুন: ভোট আবহে খাস কলকাতায় আক্রান্ত বিজেপি নেত্রী, প্রতিদ্বন্দ্বী মালা রায়ের বিরুদ্ধে সরব দেবশ্রী চৌধুরী

কারণটা তিনি না বললেও অনুমান, বয়সে অনেক ছোট শ্রীময়ী চট্টোপাধ্যায়কে সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন কাঞ্চন। সামাজিক মাধ্যমেও যা নিয়ে কিছুটা নেতিবাচক আলোচনা চলে। সেই কারণেই কাঞ্চনকে কল্যাণ প্রচারে ‘বাধা’ দেন বলে ধারণা। আর এই ঘটনায় মুখে সেভাবে কিছু না বললেও কিছুটা ভেঙে পড়েছেন কাঞ্চন তা বলাই বাহুল্য।

গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!
গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

যদিও প্রথম সারির এক সংবাদমাধ্যমকে কাঞ্চন জানান, “উনি (পড়ুন, কল্যাণ) বলছেন রিঅ্যাক্ট করছেন। কিন্তু আমি যখন প্রচারে গেছি, আমি দেখিনি। আমাকে কেউ সাধুবাদও দেয়নি, বিক্ষোভও দেখায়নি। আমি জানি না ওঁকে আলাদা করে কেউ কিছু বলেছে কিনা।”

গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

সেদিন গাড়িতে কল্যাণকে বলতে শোনা যায়, “আমাকে তো ভোটটা করতে হবে ভাই। তোমাকে আগেও বলেছি, গ্রামের দিকে প্রচারে এসো না। গ্রামের মহিলারা ভীষণ রিঅ্যাক্ট করছেন। এসো না প্লিজ।”

গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

এবার সেই ‘ব্রাত্য’ কাঞ্চন মল্লিককে প্রচারে আমন্ত্রণ জানালেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। যিনি ইন্ডাস্ট্রিতে কাঞ্চনের সহকর্মীও বটে। দেব বলেন, “আমি কাঞ্চনদাকে ঘাটালে আমন্ত্রণ জানিয়েছি। আমার মনে হয় উনি এলে তৃণমূলের ভোট বাড়বে। কল্যাণদা যেটা করেছেন সেটা তাঁর ব্যাপার। আশা করছি, ৩০ তারিখ কাঞ্চনদাকে ঘাটালে প্রচারে পাব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন