বাংলাজুড়ে তাপপ্রবাহের জ্বালা, নতুন সপ্তাহেই আবহাওয়ার খেলা ঘুরবে, কোন কোন জেলায় বৃষ্টি?

এল স্বস্তির খবর। নতুন সপ্তাহতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় পারদ ঊর্ধ্বমুখী। সকাল থেকেই প্রখর রোদে নাজেহাল আমজনতা। ভুগতে হচ্ছে দহন জ্বালায়। গত কয়েকদিনে একাধিক জেলায় তাপপ্রবাহ চলেছে। একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষা করছিল বঙ্গবাসী। অপেক্ষার দিন শেষ হতে চলেছে। এর মাঝেই এল স্বস্তির খবর। নতুন সপ্তাহতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?

বাংলাজুড়ে তাপপ্রবাহের জ্বালা, নতুন সপ্তাহেই আবহাওয়ার খেলা ঘুরবে, কোন কোন জেলায় বৃষ্টি?

আরও পড়ুন: কালীঘাটের ময়না, সত্য কথা কয়না! মমতাকে তীব্র আক্রমণ সুকান্তের

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, রবিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পারদ ৪৫ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যাবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জেলাগুলিতে লু বইতে পারে বলেও জানানো হয়েছে। তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। অস্বস্তিকর গরমের মধ্যে কিছু জেলায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাজুড়ে তাপপ্রবাহের জ্বালা, নতুন সপ্তাহেই আবহাওয়ার খেলা ঘুরবে, কোন কোন জেলায় বৃষ্টি?

সোমবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হুগলীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এরই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই বৃষ্টির কারণে তাপমাত্রার কতটা পরিবর্তন হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

বাংলাজুড়ে তাপপ্রবাহের জ্বালা, নতুন সপ্তাহেই আবহাওয়ার খেলা ঘুরবে, কোন কোন জেলায় বৃষ্টি?

বাংলাজুড়ে তাপপ্রবাহের জ্বালা, নতুন সপ্তাহেই আবহাওয়ার খেলা ঘুরবে, কোন কোন জেলায় বৃষ্টি?

উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপরের পাঁচ জেলা- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের নীচের জেলায়- মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে দক্ষিণবঙ্গের মতই অস্বস্তি লেগে থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন