আম আদমির ঝাঁটায় দিল্লীতে সাফ পদ্ম, পুরসভা উপ-নির্বাচনে বড় জয় আপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আম আদমির ঝাঁটায় দিল্লীতে সাফ পদ্ম, বঙ্গ ভোটে যখন প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি ঠিক তখনি দেশের রাজধানীতে অবলুপ্তির পথে বিজেপি। অন্তত দিল্লির পৌরসভার উপ- নির্বাচনের ফলের দিকে তাকালে সেটাই মনে হচ্ছে। পাঁচ আসনের উপ-নির্বাচনে চারটি আসনই নিজেদের দখলে রাখল রাজ্যের শাসকদল আম আদমি পার্টি।

আরও পড়ুনঃ সায়নী মানালীর পর এবার সায়ন্তিকা, আরও এক টলি নায়িকা যোগ দিচ্ছেন শাসকদলে।

এই জয়ে উচ্ছ্বসিত দিল্লীর উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন “দিল্লির সাধারণ মানুষ বিজেপির শাসনে বিরক্ত হয়ে গিয়েছেন। ২০২২ সালের পুরসভা নির্বাচনেও মানুষ অরবিন্দ কেজরীবালকেই ভোট দেবেন।” উল্লেখ্য গত রবিবার দিল্লীর ৫টি পুরসভার আসনে ভোট গ্রহন হয়।

আম আদমির ঝাঁটায় দিল্লীতে সাফ পদ্ম, নির্বাচনের ফলাফল বেরতেই দেখা যায় ৫ টি আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করে আপ এর প্রার্থীরা। বাকি একটি আসনে জয়লাভ করেছে বিরোধী দল কংগ্রেস। প্রসঙ্গত নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল দাবি করেছিলেন, নির্বাচনে আপ ধুয়ে-মুছে দেবে বিরোধীদলগুলিকে। একইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, প্রকাশ্যে বিরোধীতা করলেও তারা আসলে বিজেপির “বি টিম” হিসাবেই কাজ করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন