নজরবন্দি ব্যুরোঃ সায়নী মানালীর পর এবার সায়ন্তিকা, আরও এক টলি নায়িকা যোগ দিচ্ছেন শাসকদলে। রাজ্যে ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই রাজ্যে বাড়ছে দলবদল। আর তার সাথেই বেড়ে চলেছে তারকাদের দলে যোগদানের পালা। কিছুদিন আগেই তৃণমূলের সভামঞ্চ থেকে পতাকা হাতে দলে যোগ দিয়েছে রাজ, কাঞ্চন সায়নীর মত একঝাঁক টলি তারকা। পিছিয়ে নেই বিরোধী দল বিজেপিও।
আরও পড়ুনঃ বিয়ের জন্যই শেষ টেস্ট খেলছেন না বুমরাহ, পাত্রী কে জানেন?
তারাও দলে নিয়েছে পায়েল, শ্রাবন্তির মত তারকাদের। এছাড়া রুদ্রনীল, হিরনের মত তারকারাও যোগ দিয়েছেন বিজেপিতে। এমন অবস্থায় আজ ফের এক তারকা যোগ দিতে চলেছেন তৃণমূলে। তিনি হলেন টলি পাড়ার নামজাদা নায়িকা সায়ন্তিকা।সুত্রের খবর আজ বুধবার তৃণমূল ভবন থেকে দলের পতাকা হাতে তুলে নেবেন তিনি। এদিকে শুধু সায়ন্তিকা নয় শোনা যাচ্ছে তাঁর সাথেই যোগ দিতে চলেছেন সিনে দুনিয়ার কোন এক বড় অভিনেতা।
আজ তাঁর তৃণমূলে যোগদানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সায়ন্তিকা বলেন ” আমি দিদির অনুরাগী। তাঁর সঙ্গে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই যোগ দিচ্ছি তৃণমূলে।” একের পর এক টলি পাড়ার নায়িকা যোগ দিচ্ছেন রাজনৈতিক দলে। এদিকে আগামিকাল প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। তালিকায় রাজ কাঞ্চন সকলেরই নাম থাকবে বলেই জানা যাচ্ছে।
সায়নী মানালীর পর এবার সায়ন্তিকা, আরও এক টলি নায়িকা যোগ দিচ্ছেন শাসকদলে। আর আজ যোগদানকারী সায়ন্তিকাও যে টিকিট পাচ্ছেন তা নিয়ে মোটামুটি নিশ্চিত রাজনৈতিক মহল। এখন দেখার কোন দলের তারকা দলকে ভোটের বৈতরণী পার করে দলকে রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠা করতে পারে।



