নির্বাচনের প্রাক্কালে কড়া ঘেরাটোপে অর্জুন, বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা

বিজেপিতে ফিরেই ফের নিরাপত্তা পেলেন অর্জুন সিং। ফের বিজেপিতে যোগদানের পুরষ্কার বলে কটাক্ষ করেছে শাসকদল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছে অর্জুন সিং। আর বিজেপিতে যোগ দিয়েই পেয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনের টিকিট। এবার পেলেন জেড ক্যাটেগরি কেন্দ্রীয় নিরাপত্তা। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা। আরও দুজন নেতা পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা। ভোটের মুখে মোট চার বিজেপি নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।

নির্বাচনের প্রাক্কালে কড়া ঘেরাটোপে অর্জুন, বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা

আরও পড়ুন : নির্বাচনী ময়দানে অভিনব প্রতিবাদ, ভোট-আবহে সামনে এল ‘সরস্বতী ভাণ্ডার’

তাঁরা হলেন অর্জুন সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ বর্মন ও তাপস দাস। এদের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন অর্জুন সিং। এই ক্যাটেগরিতে অফিসার কমান্ডো মিলিয়ে মোট ২২ জন থাকে। কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপির কার্যনিবাহী সদস্য তাপস দাসকে দেওয়া হয়েছে এক্স ক্যাটাগরির নিরাপত্তা।

নির্বাচনের প্রাক্কালে কড়া ঘেরাটোপে অর্জুন, বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা
নির্বাচনের প্রাক্কালে কড়া ঘেরাটোপে অর্জুন, বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা

নির্বাচনের প্রাক্কালে কড়া ঘেরাটোপে অর্জুন, বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে অর্জুন সিং ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছিলেন। পরবর্তীতে ২০২১ সালের সেপ্টেম্বরে ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে। কিন্তু পরে তৃণমূলে ঘর ওয়াপসি হতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়। বিজেপিতে ফিরেই ফের নিরাপত্তা পেলেন অর্জুন সিং। ফের বিজেপিতে যোগদানের পুরষ্কার বলে কটাক্ষ করেছে শাসকদল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন