কোচবিহারে নিশীথ-রাজ শেষ হবেই, মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার!

Loksabha Elelction 2024: বৃহস্পতিবার জগদীশ জেলাশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর মনোনয়ন জমা করলেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিন কিলোমিটার দীর্ঘ রোড শো করে মনোনয়ন জমা করেন সিতাই-এর বিধায়ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কোচবিহারে বিজেপির নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে সিতাই-এর বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে লোকসভার টিকিট দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার তিনি জেলাশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর মনোনয়ন জমা করলেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিন কিলোমিটার দীর্ঘ রোড শো করে মনোনয়ন জমা করেন জগদীশ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে CPIM প্রার্থীকে প্রচারে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদে কলকাতা দক্ষিণের সায়রা!

এদিনের রোড শো-এ ১৫ হাজারের বেশি তৃণমূল কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। মনোনয়ন জমা দিয়েই তিনি বললেন, “কোচবিহারে বিজেপির গুন্ডারাজের অবসান হবেই।” ২০১৯ লোকসভায় তৃণমূলের পরেশ অধিকারীকে ৫০ হাজারের বেশি ভোটে হারান নিশীথ। জায়গা করে নেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। সেই নিশীথকে হারানো যে একটা বড় চ্যালেঞ্জ তা জানে জেলার তৃণমূল নেতৃত্ব।

কোচবিহারে নিশীথ-রাজ শেষ হবেই, মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার!

জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, “এবার সত্যকে জয়যুক্ত করতে মসজিদ ও মন্দির দু’জায়গাতেই আমি প্রার্থনা করেছি, আশীর্বাদ চেয়েছি। তৃণমূল সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী। মদনমোহন মন্দিরে পৌঁছনোর আগে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যাতে মানুষ এবার উন্নয়নের পক্ষে রায় দেন।”

কোচবিহারে নিশীথ-রাজ শেষ হবেই, মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার!

কোচবিহারে নিশীথ-রাজ শেষ হবেই, মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার!

বসুনিয়ার আরও সংযোজন, “কোচবিহারের মানুষ এখানে বিজেপির গুন্ডারাজের অবসান চান। তাঁরা সেই শান্তি ও উন্নয়ন চান, বিদায়ী সাংসদ নিজেই যার অন্তরায়! কিন্তু, আজকের এই বিপুল জনসমাগম প্রমাণ করছে যে বিজেপির অত্যাচার থেকে মুক্তি পেতে মানুষ কতটা দৃঢ়প্রতিজ্ঞ! গত পাঁচবছর ধরে বিজেপি সাংসদের অস্ত্র ও গোলাবারুদের রাজনীতির বিরুদ্ধে এবার গর্জন তুলেছেন জনতা”

কোচবিহারে নিশীথ-রাজ শেষ হবেই, মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার!
কোচবিহারে নিশীথ-রাজ শেষ হবেই, মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন