মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে CPIM প্রার্থীকে প্রচারে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদে কলকাতা দক্ষিণের সায়রা!

Lok Sabha Election 2024: প্রচারে বাধা পেয়ে সায়রা বলেছেন, "পুলিশ ভয় পাচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এটা তো বাংলা। এটা কাশ্মীর নয়! এই রাস্তায় আবার কিসের ১৪৪ ধারা?"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে CPIM প্রার্থীকে প্রচারে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদে কলকাতা দক্ষিণের সায়রা!
মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে CPIM প্রার্থীকে প্রচারে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদে কলকাতা দক্ষিণের সায়রা!
যদিও প্রচারে বাধা পেয়ে সায়রা বলেছেন, “পুলিশ ভয় পাচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এটা তো বাংলা। এটা কাশ্মীর নয়! এই রাস্তায় আবার কিসের ১৪৪ ধারা?” অনেকেই জানেন, হরিশ মুখার্জি রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান। যে কারণে সবসময়ই সেখানে অতিরক্ত নিরাপত্তার মোতায়েন করা থাকে।
মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে CPIM প্রার্থীকে প্রচারে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদে কলকাতা দক্ষিণের সায়রা!
লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রচারে নামছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কলকাতা দক্ষিণে তিন জনই মহিলা মুখ। এখানে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম, তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন মালা রায় এবং বিজেপির দেবশ্রী চৌধুরী। একেবারে শেষ দফায় ১ জুন এই কেন্দ্রের ভোটগ্রহণ। শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন