আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে জল্পনা চলছিলই। গত বছর ঋষভ পন্থের অনুপস্থিতিতে অধিনায়ক হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এ বার পন্থ দলে ফিরেছেন। তবু নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন ছিলই। আইপিএল শুরুর তিন দিন আগে সেই প্রশ্নের উত্তর দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি।
আরও পড়ুন: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী, বসাতে হবে পেসমেকার

জানিয়ে দেওয়া হল পন্থ শুধু খেলবেন না, খেলবেন অধিনায়ক হিসাবেই। দুবছর পরে ফের লাল-নীল জার্সিতে খেলতে নামছেন ঋষভ পন্থ। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে দলকে নেতৃত্ব দিতে তিনি তৈরি। দিন কয়েক আগেই তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে এনসিএ।

দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল বলেছেন, ‘‘পন্থকে অধিনায়ক হিসাবে আবার স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পন্থ অকুতোভয় ক্রিকেটের প্রতীক। সুস্থ হয়ে ওঠার পথেও ডাকাবুকো ভাবমূর্তি ধরে রেখেছিল পন্থ। ওকে দলের সঙ্গে মাঠে নামতে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না”।
দিল্লি ক্যাপিটালসকে কে নেতৃত্ব দেবেন পন্থ, জানিয়ে দিল দিল্লি

উল্লেখ্য, ২০২০ মরসুমে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়স আয়ার। ২০২১ এবং ২০২২ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দেন পন্থ। তিনি গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। সেই পরিস্থিতিতে গত বছর আইপিএলে দিল্লির অধিনায়ক হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ওয়ার্নার।



