অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। টলিউডের বর্ষীয়ান অভিনেতা। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তাঁর অসুস্থতার খবর ঠিক বলে জানিয়েছে সব্যসাচীর পরিবার। হাসপাতাল সূত্রে খবর, বাঙালির প্রিয় অভিনেতার হার্টে ব্লক রয়েছে।
আরও পড়ুন: বৃষ্টিস্নাত শহর, হেভিওয়েট নেতার ভাইয়ের বাড়িতে আয়কর হানা

সেই কারণে আপাতত অস্থায়ী পেসমেকার বসাতে হবে। পরে বসাতে হবে পারমানেন্ট পেসমেকার। বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে রক্ষা। তা না হলে সমস্যা আরও বাড়তে পারত। হাসপাতালে পৌঁছানো মাত্রই দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা করে দেন ডাক্তাররা।

সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করেছেন।
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী, বসাতে হবে পেসমেকার

নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী। উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর ‘ফেলুদা’ হিসেবে তিনিই বাঙালি দর্শকদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন।



