৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা, ছেলে হল না মেয়ে?

Sidhu Moose Wala: ২০২২ সালের মে মাসে পাঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয় সিধু মুসেওয়ালাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুসেওয়ালার পরিবারে খুশির হাওয়া। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মা চরণ কর সিং। সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন সদ্যোজাতর বাবা বালকুর সিং। দম্পতির কোল আলো করে ছেলে এল না মেয়ে? কী জানাল মুসেওয়ালা (Sidhu Moose Wala) পরিবার।

৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা, ছেলে হল না মেয়ে?

আরও পড়ুন: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, সপ্তাহান্তে কত হল হলুদ ধাতু?

সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে বালকুর সিং লিখেছেন, ‘শুভদীপের (Shubhdeep Singh Sidhu, known professionally as Sidhu Moose Wala) শুভাকাঙ্ক্ষী কোটি কোটি আত্মার শুভকামনায় ঈশ্বর আমাদের কোলে শুভর ছোট ভাইকে পাঠিয়েছেন। নবজাতক এবং পুরো পরিবার ভালো আছেন। সকলকে ধন্যবাদ।’ গতমাসেই মুসেওয়ালা পরিবারের তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছিল যে সিধু মুসেওয়ালার মা চরণ কর সিং ৫৮ বছর বয়সে অন্তঃসত্ত্বা। সিধু ছিলেন তাঁদের একমাত্র সন্তান। মার্চেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন বলে জানা গিয়েছিল। আইভিএফ-এর মাধ্যমে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হয়েছিলেন চরণ কর সিং।

৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা, ছেলে হল না মেয়ে?
৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা, ছেলে হল না মেয়ে?

এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছিল। বলিউড (Bollywood) সিনেমা ‘বাধাই হো’র সঙ্গে তুলনা করছিলেন নেটিজেনরা। যেখানে ২৫ বছর বয়সি ছেলের চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অবাক করে দিয়েছিল সকলকে। এরপর কীভাবে পরিস্থিতি সামলায় তা ঘিরেই সিনেমাটি তৈরি করা হয়েছে।

৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা, ছেলে হল না মেয়ে?

৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা, ছেলে হল না মেয়ে?

২০২২ সালের মে মাসে পাঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয় সিধু মুসেওয়ালাকে। রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ঘটনার আগের দিনেই কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়, এনিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার হত্যার দায় নিজেদের কাঁধে নিয়েছে। তবে কী কারণে খুন করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন