গম্ভীরের চলে যাবার দিনেই অক্ষয়ের প্রবেশ রাজনীতিতে? জল্পনা গেরুয়া শিবিরে

Akshay Kumar: শনিবার সকালেই একদিকে যেখানে রাজনীতি ছাড়ার ঘোষণা করে শোরগোল ফেলে দেন গৌতম গম্ভীর, সেখানেই জল্পনা শুরু হয়েছে যে রাজনীতিতে পা রাখতে চলেছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বর্তমানের রাজনীতি বড়ই দোদুল্যমান, কে যে কখন কার সাথে আছেন আবার কার সঙ্গ ছাড়ছেন তা বলা খুব মুশকিল। আর তার সদ্য উদাহরণ হল গৌতম গম্ভীরের সাংসদ পদ থেকে ইস্তফা। আবার তার মধ্যেই অক্ষয় কুমারের রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা। পিটিআই-এর সাথে একটি ২০২২ এ এক সাক্ষাত্কারের সময়, তাকে তার রাজনৈতিক আকাঙ্ক্ষা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন,

আরও পড়ুন: সুদীপের গ্রেফতারির দাবিতে সরব কুণাল, লোকসভার মুখে তৃণমূলে উচ্চপর্যায়ের গোষ্ঠীকোন্দল!

akkhai

“আমি চলচ্চিত্র তৈরি করে খুব খুশি… একজন অভিনেতা হিসাবে, আমি সামাজিক সমস্যাগুলি নেওয়ার জন্য যথাসাধ্য করি। আমি দেড়শটি চলচ্চিত্র নির্মাণ করেছি। আমি বাণিজ্যিক ছবি প্রযোজনা করি, মাঝে মাঝে সামাজিক বিষয় নিয়ে।

gautam1 1

আমি বছরে তিন-চারটি ছবি প্রযোজনা করি। ফলে এখন রাজনীতি নয়”। কিন্তু এখন ২৪ সাল। সামনেই লোকসভা নির্বাচন, ফলে এখন কি হবে বলা খুব মুশকিল। ওই যে বললাম না বর্তমানের রাজনীতি বড়ই দোদুল্যমান।

গম্ভীরের চলে যাবার দিনেই অক্ষয়ের প্রবেশ রাজনীতিতে? জল্পনা গেরুয়া শিবিরে

bjp

তাই শনিবার সকালেই একদিকে যেখানে রাজনীতি ছাড়ার ঘোষণা করে শোরগোল ফেলে দেন গৌতম গম্ভীর, সেখানেই জল্পনা শুরু হয়েছে যে রাজনীতিতে পা রাখতে চলেছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। বিজেপির টিকিটেই লোকসভা নির্বাচনে দাঁড়াতে পারেন তিনি। প্রার্থী হতে পারেন দিল্লি থেকে। যদিয়ও বিজেপি বা অক্ষয় এর পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। তার জন্য হয়তো আরও কিছুটা সময় ধৈর্য্য ধরতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন