সামনেই নির্বাচন, কন্ডোম দিয়ে অভিনব ভোট প্রচার

তবে আরও মজার ব্যাপার হল, শাসক বিরোধী দুই দলই পরস্পরের বিরুদ্ধে এই প্রচার কৌশল নিয়ে অভিযোগের আঙুল তুলেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে এবার প্রচারে কন্ডোম। পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ ভারত। সেই সুবাদে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য দেশীয় রাজনীতিতে আলোচনা ও তর্ক – বিতর্ক লেগেই থাকে। তবে কন্ডোম দিয়ে ভোট প্রচার। লোকসভা নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশের দুই রাজনৈতিক দল এই মুহুর্তে কন্ডোমের মোড়ককে কাজে লাগিয়ে ভোটের প্রচারে নেমেছে, এমনটাই অভিযোগ।

অভিনব নির্বাচনী প্রচার, ভোট প্রচারে এবার কন্ডোম

আরও পড়ুন : শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম মুছল পুলিশ, মাঠে ‘খেলা হবে’

অন্ধ্রের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস এবং বিরোধী দল টিডিপি এই কাণ্ড ঘটিয়েছে। সমাজমাধ্যমে বর্তমানে ভাইরাল এই ভিডিও। ভোটের প্রচারের জন্য এই দুই দল দুই রঙের কন্ডোমের প্যাকেট ব্যবহার করছে। নীল রঙের প্যাকেট বেছেছে ওয়াইএসআর কংগ্রেস। সেই প্যাকেটের উপর দলীয় প্রতীক এবং দলের নাম ছেপে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হচ্ছে বলে স্থানীয় সূত্রের দাবী।

সামনেই নির্বাচন, কন্ডোম দিয়ে অভিনব ভোট প্রচার

তবে আরও মজার ব্যাপার হল, শাসক বিরোধী দুই দলই পরস্পরের বিরুদ্ধে এই প্রচার কৌশল নিয়ে অভিযোগের আঙুল তুলেছে। ওয়াইএসআর কংগ্রেস এই প্রচার কৌশল নিয়ে টিডিপি নেতৃত্বকে আক্রমণ করে বলেছে, “আর কত নীচে নামবেন আপনারা?”এখানেই থামেনি শাসকদল। আরও এক ধাপ সুর চড়িয়ে তারা বলেছে,

সামনেই নির্বাচন, কন্ডোম দিয়ে অভিনব ভোট প্রচার
সামনেই নির্বাচন, কন্ডোম দিয়ে অভিনব ভোট প্রচার

সামনেই নির্বাচন, কন্ডোম দিয়ে অভিনব ভোট প্রচার

“কন্ডোম বিলিতেই কি প্রচার শেষ করবেন আপনারা, না কি এ বার জনসাধারণের মধ্যে ভায়াগ্রাও বিলি করা শুরু করবেন?” এর পাল্টা টিডিপি ওয়াইএসআর কংগ্রেসের দলীয় প্রতীক এবং নাম লেখা একটি কন্ডোমের প্যাকেট সমাজমাধ্যমে পাল্টা পোস্ট করে দাবি করেন, তাহলে তারাও কি এ ভাবেই ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে? স্বাভাবিক ভাবেই এই বিষয়ে সরগরম রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন