দাদাসাহেব ফালকে পেলেন শাহরুখ খান, এক নজরে IFF অ্যাওয়ার্ডের বিজয়ীদের তালিকা

Shahrukh Khan: আমি পুরস্কার পেতে খুব ভালোবাসি। আমি লোভী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০ ফেব্রুয়ারি মুম্বইতে অনুষ্ঠিত হল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। সেখানে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান, রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান, শাহিদ কাপুর সহ আরও অনেক সেলিব্রিটি। শাহরুখের জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে।

আরও পড়ুন: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, জোর জল্পনা বলিউডে

falke

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে তাঁর ঝুলি শূন্য থাকলেও দাদাসাহেব ফালকে আইএফএফ অ্যাওয়ার্ডে সেরার সেরা হয়ে গেলেন কিং খান। এ দিন কালো স্যুট পরে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেছেন অভিনেতা। পুরস্কার গ্রহণ করে কিং খান বলেন,

srk1

‘প্রায় এক বছর আগে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছিলাম। তাই মনে হচ্ছিল, যেন আর পাবই না। খুব খুশি হয়েছি। আমি পুরস্কার পেতে খুব ভালোবাসি। আমি লোভী। কিন্তু আমার থেকেও বিনোদ চোপড়ার বেশি ভালো লাগবে। আমরা ভাগ করে নেব।

আমি কৃতজ্ঞ যেসব কাজ আমি করে এসেছি মানুষ সেগুলি মনে রেখেছে। একজন শিল্পীর কাজে শুধুমাত্র কাজটা গুরুত্বপূর্ণ হয়, আশেপাশের মানুষ সেটাকে যেভাবে দেখছে সেটাও জরুরি’। এবার এক নজরে দেখে নিন পুরস্কারের তালিকা।

দাদাসাহেব ফালকে পেলেন শাহরুখ খান, এক নজরে IFF অ্যাওয়ার্ডের বিজয়ীদের তালিকা

srk2

সেরা ছবি: জওয়ান
সেরা ছবি (ক্রিটিক): টুয়েলথ ফেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেতা (ক্রিটিক): ভিকি কৌশল (স্যা বাহাদুর)
সেরা অভিনেত্রী: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেত্রী (ক্রিটিক): করিনা কাপুর খান (জানে জান)
সেরা পরিচালক: অ্যাটলি (জওয়ান)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন