সন্দেশখালি ইস্যুর মধ্যেই মাথা চাড়া দিয়েছে খালিস্তানি বিতর্ক (Khalisthani Issue)। ধামাখালিতে দায়িত্বে থাকা আইপিএস অফিসার যশপ্রীত সিংহ (এসএস-আইবি)-কে খালিস্তানি বলে কটাক্ষ করেন বিজেপির (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এই বিতর্ক প্রথমে অগ্নিমিত্রাকে নিয়েই শুরু হলেও বর্তমানে নাম জড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও (Suvendu Adhikari)। বুধবার শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে রাজপথে মিছিল করলেন শিখ সম্প্রদায়ের মানুষরা।
আরও পড়ুন: বৈঠকে কেন্দ্র-রাজ্য, নির্বাচনের আগে কি মিলবে ১০০ দিনের টাকা?
গত মঙ্গলবার সন্দেশখালি যাবার পথে ধামাখালিতে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারীও। সন্দেশখালি প্রবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় বিজেপির। সেখানেই পাগড়িধারী এক আইপিএস অফিসারলে ‘খলিস্তানি’ দেগে দেন অগ্নিমিত্রা পাল। মঙ্গলবারই এই বিতর্কে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে ঘটনাটির ভিডিও আপলোড করে তৃণমূলনেত্রী লিখেছেন, “পাগড়ি পরলেই খলিস্তানি? বিজেপি (BJP) তা হলে মনে করছে, যারা পাগড়ি পড়ে তারাই খলিস্তানি! ওদের বিভাজনের রাজনীতি এবার সাংবিধানিক সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি আমাদের শিখ ভাই ও বোনদের খ্যাতি ক্ষুন্ন করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। আমাদের জাতির প্রতি তাঁদের ত্যাগ এবং অটল সংকল্পের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ়ভাবে রয়েছি এবং এটিকে ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।”

খালিস্তানি ইস্যুকে সামনে রেখে বিজেপির (BJP) বিরুদ্ধে আদাজল খেয়ে ময়দানে নেমেছে তৃণমূল। মঙ্গলবারই আবার দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করে বলেন, এই ঘটনা সমর্থনযোগ্য নয়। আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। যদিও এই বিতর্ককে কিছুটা হালকা করতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “এটা আমাদের সংস্কৃতি নয়। ওই অফিসার অন্যায় ভাবে বাধা দিয়ে নিজের রেটিং বাড়াতে চাইছিলেন। আমরা সাম্প্রদায়িক বা ব্যক্তিগত আক্রমণের বিরোধী। দেশ সবার আগে।”
খালিস্তানি বিতর্কে বিপাকে বিজেপি, শুভেন্দুর গ্রেফতারির দাবিতে রাজপথে মিছিল শিখ সম্প্রদায়ের

সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, ‘এই আইপিএস অফিসার নিজের নম্বর বাড়াতে ভুল তথ্য পরিবেশন করেছেন।” এদিকে যশপ্রীত সিংহ এবার আঙুল তুলেছেন শুভেন্দুর (Suvendu Adhikari) দিকেও। বিরোধী দলনেতাও নাকি তাঁকে ‘খালিস্তানি’ বলেন। শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন পাঞ্জাবের অমৃতসরের শিরোমণি গুরুদুয়ার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিংহ ধামিও।
Today, the BJP’s divisive politics has shamelessly overstepped constitutional boundaries. As per @BJP4India every person wearing a TURBAN is a KHALISTANI.
I VEHEMENTLY CONDEMN this audacious attempt to undermine the reputation of our SIKH BROTHERS & SISTERS, revered for their… pic.twitter.com/toYs8LhiuU
— Mamata Banerjee (@MamataOfficial) February 20, 2024
মঙ্গলবার বিকেল থেকেই ৬ নম্বর মুরলীধর সেন লেনে পদ্মশিবিরের রাজ্য দফতরের সামনে ধর্নায় বসেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। রাতভর চলেছে সেই বিক্ষোভ। বুধবার সকালেও একই ছবি বজায় থাকল। বিজেপির রাজ্য দফতরে মিছিল করে এলেন তাঁরা। এই বিতর্কে স্বাভাবিকভাবে চাপে বিজেপি। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় নেতা মনজিন্দর সিং সিরসা ফোনে কথা বলেছেন শুভেন্দুর সঙ্গে। সর্বভারতীয় স্তরেও আলোচনা হচ্ছে এই বিতর্ক প্রসঙ্গে।



