অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu Accident)। শুটিংয়ের মাঝেই ঘটে যায় দুর্ঘটনা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারও করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই অবস্থার কথা জানিয়েছেন অভিনেত্রী। কী হয়েছে তাঁর?

আরও পড়ুন: বিগ বস হারায় মন ভেঙেছিল অনুরাগীদের, কয়েকদিনের মধ্যেই বড় সুখবর দিলেন অঙ্কিতা
কলকাতার এক অভিজাত হোটেলে ফটোশুট ছিল সৌমিতৃষার। সেখানেই ব্যস্ত ছিলেন তিনি। হোটেলের সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে চোট পান অভিনেত্রী। নখ উঠে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। টিমের তরফে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর যন্ত্রণা নিয়েই কাজ শেষ করে। জানা যায়, বাড়ি ফিরতেই জ্বরে আক্রান্ত হন সৌমিতৃষা। এখনও শরীর তেমন ভালো নেই। অসহ্য যন্ত্রণা রয়েছে। হাঁটতে অসুবিধা হচ্ছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) চোটগ্রস্ত পায়ের আঙুলের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘hmmm done!’ ছবিতে একদিকে দেখা যাচ্ছে, আঙুলে ব্যান্ডেজ করা কিন্তু রক্ত ছড়িয়ে গিয়েছে। আরেকদিকে চিকিৎসা পরবর্তী অবস্থায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে। পায়ে ছোট একটা অস্ত্রোপচার হয়েছে বলেও খবর। আপাতত কয়েকদিন বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
শুটিংয়ের মাঝেই রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে ভর্তি সৌমিতৃষা

দীর্ঘ কয়েক বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত সৌমিতৃষা কুণ্ডু। তবে ‘মিঠাই’ ধারাবাহিকের নাম চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। ধারাবাহিক শেষ হলেও এখনও অনেকের কাছে তিনি ‘মিঠাই’ নামেই পরিচিত। ইতিমধ্যেই বড় পর্দায় অভিষেক ঘটেছে তাঁর। ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে তাঁকে। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে সৌমিতৃষার পরবর্তী প্রজেক্টের কথা ফাইনাল হবে। রাজ চক্রবর্তীর নতুন ছবিতে দেখা যেতে পারে তাঁকে। তবে এনিয়ে এখনও কিছু খোলসা করেননি অভিনেত্রী।



