বিগ বস হারায় মন ভেঙেছিল অনুরাগীদের, কয়েকদিনের মধ্যেই বড় সুখবর দিলেন অঙ্কিতা

জনপ্রিয় মুখ হলেও ফিনালেতে টপ থ্রি- তে জায়গা করতে পারেননি অঙ্কিতা। বিগ বসের ঘর থেকে বেরোতেই সুখবর দিলেন অঙ্কিতা (Actress Ankita Lokhande)। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ হয়েছে জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো বিগ বসের ১৭ তম সিজন। দর্শকদের বিপুল ভোটে জয়ী হয়েছেন মুনাওয়ার ফারুখী। এই শোতে অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বলিউডের পরিচিত মুখ অঙ্কিতা লোখান্ডে।‌ স্বামী ভিকি জৈনর সঙ্গে অংশ নিয়েছিলেন তিনি। জনপ্রিয় মুখ হলেও ফিনালেতে টপ থ্রি- তে জায়গা করতে পারেননি অঙ্কিতা। চতুর্থ স্থানে থেকেই বিদায় নিতে হয়েছিল। বিগ বসের ঘর থেকে বেরোতেই সুখবর দিলেন অঙ্কিতা (Actress Ankita Lokhande)। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই খবর।

বিগ বস হারায় মন ভেঙেছিল অনুরাগীদের, কয়েকদিনের মধ্যেই বড় সুখবর দিলেন অঙ্কিতা

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

বিগ বসের (Bigg Boss) ঘরে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। জল্পনা শুরু হয়েছিল তিনি অন্তঃসত্ত্বা। প্রেগন্যান্সি টেস্ট করানো হয় তাঁর। পরবর্তী কালে জানা যায়, অঙ্কিতা অন্তঃসত্ত্বা নন। এ নিয়ে জোর জল্পনাও চলেছে। পুরো সিজনে নানা ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে অঙ্কিতাকে (Ankita Lokhande)। এর থেকে শিক্ষা নিয়েই বাইরে বেরিয়ে নতুন ভাবে জীবন শুরু করার কথা ভেবেছিলেন তিনি। বিগ বস শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই অনুরাগীদের জন্য সুখবর দিলেন অঙ্কিতা।

বিগ বস হারায় মন ভেঙেছিল অনুরাগীদের, কয়েকদিনের মধ্যেই বড় সুখবর দিলেন অঙ্কিতা
বিগ বস হারায় মন ভেঙেছিল অনুরাগীদের, কয়েকদিনের মধ্যেই বড় সুখবর দিলেন অঙ্কিতা

বড় পর্দায় ফিরছেন অঙ্কিতা লোখান্ডে। তাঁর আসন্ন ছবির নাম স্বতন্ত্র বীর সভারকার। এই ছবিতে সভারকারের চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে (Instagram) একটি পোস্ট শেয়ার করে লেখেন, ইতিহাসের অধ্যায়ে থেকে হারিয়ে যাওয়া এক নেতার জীবনী আলোকিত করা হচ্ছে। BB 17-এর পর নতুন এক অধ্যায় শুরু করতে পারায় বিশেষ অনুভূতি হচ্ছে। এই প্রজেক্টের একজন হতে পেরে আনন্দিত। আগামী ২২ মার্চ হিন্দি ও মারাঠি ভাষায় বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি

বিগ বস হারায় মন ভেঙেছিল অনুরাগীদের, কয়েকদিনের মধ্যেই বড় সুখবর দিলেন অঙ্কিতা

বিগ বস হারায় মন ভেঙেছিল অনুরাগীদের, কয়েকদিনের মধ্যেই বড় সুখবর দিলেন অঙ্কিতা

ছোট পর্দায় প্রথম ধারাবাহিক পবিত্র রিস্তা(Pavitra Rishta) মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান অঙ্কিতা। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। দীর্ঘ কয়েক বছর ধারাবাহিকটি চলে। এই সময়ের মধ্যে তাঁর ব্যক্তিগত জীবনের উপর দিয়েও ঝড় বয়ে গিয়েছে। ২০১৯ সালে কঙ্গনা রানাউতের ‘মনিকর্নিকা’ ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন তিনি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত