কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল, ধূপগুড়ি মহকুমা হতেই অভিষেককে সাধুবাদ দলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সমস্ত জটিলতা কাটিয়ে ধূপগুড়ি মহকুমা হয়েছে। একথা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক। তৃণমূলের নেতা-মন্ত্রীরাও সাধুবাদ জানিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ডকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত বছর সেপ্টেম্বর মাসে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার চলাকালীন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Tweet) ঘোষণা করেছিলেন ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সমস্ত জটিলতা কাটিয়ে ধূপগুড়ি মহকুমা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই খুশির জোয়ার ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে। একথা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক। তৃণমূলের নেতা-মন্ত্রীরাও সাধুবাদ জানিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ডকে।

abhishek 3 2

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সভাস্থলে হবে না ২১ জানুয়ারির কর্মসূচি, ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদদের

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধূপগুড়ি এবার থেকে পৃথক মহকুমা। এনিয়ে গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (Chief Justice T. S. Sivagnanam) সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ‘কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল। ২ সেপ্টেম্বর, আমি ধূপগুড়িকে পৃথক মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি গর্বের সাথে জানাচ্ছি, মা মাটি মানুষ তাঁদের প্রতিশ্রুতি রেখেছে। আজ চোখ বন্ধ করলেই আনন্দে ভরা মুখগুলো দেখতে পাচ্ছি।’

কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল, ধূপগুড়ি মহকুমা হতেই অভিষেককে সাধুবাদ দলের

 

অভিষেককে সাধুবাদ জানান দলের নেতা-মন্ত্রীরা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, ‘অবশেষে ধূপগুড়ি মহকুমা হল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তব রূপ হল।’ রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অটল উৎসর্গের উদাহরণ। ধূপগুড়ি এখন আনুষ্ঠানিকভাবে একটি মহকুমা।’ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিশ্রুতি রেখেছেন, তাঁকে অভিনন্দন।’ রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজা অভিষেককে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ও কর্তব্য বাংলাকে উচ্চতার দিকে এগিয়ে নিয়ে যাবে।’

কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল, ধূপগুড়ি মহকুমা হতেই অভিষেককে সাধুবাদ দলের

কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল, ধূপগুড়ি মহকুমা হতেই অভিষেককে সাধুবাদ দলের
কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল, ধূপগুড়ি মহকুমা হতেই অভিষেককে সাধুবাদ দলের

গত ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন (Dhupguri By Election) ছিল। ভোটের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যেই আলাদা মহকুমা হবে ধূপগুড়ি। তিনি বলেছিলেন, “আমি কথা দিচ্ছি মহকুমা হবে। আমি কথা দিলে কথা রাখি।” উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর অভিষেকের প্রতিশ্রুতি পূরণ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত সেপ্টেম্বর মাসেই নবান্ন থেকে ধূপগুড়িকে নতুন মহকুমা হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর সেই বিল মন্ত্রিসভায় পাশ হয়। এরপর আইনি জটিলতা কাটিয়ে কলকাতা হাইকোর্ট ছাড়পত্র দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন