নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে TGT-র দাবি গ্র্যাজুয়েট শিক্ষকদের, টিজিটি স্কেলের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে গ্রাজুয়েট শিক্ষকদের অরাজনৈতিক শিক্ষক সংগঠন বিজিটিএ। শিক্ষকদের দাবি, বহুবার শিক্ষামন্ত্রী , মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে তাদের দাবি পত্র পৌঁছে দিয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। বহু বার রাস্তায় নেমে আন্দোলন করেছে , শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ও শিক্ষক সংগঠনকে আহ্বান করেছে। সেখানে অন্যান্য শিক্ষক সংগঠন উপস্থিত থাকলেও শাসক দলের পক্ষ হতে কেউ আসেননি।
আরও পড়ুনঃ রাজ্যকে অন্ধকারে রেখেই চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, এখনই মুখ খুলতে নারাজ নবান্ন
এদিকে গত ১৯ শে ফেব্রুয়ারি কলকাতায় বিজেপি শিক্ষক সেলের তরফে” শিক্ষা বাঁচাও” পথ সভার ডাক দেওয়া হয়। সেখানে অংশ গ্রহণের জন্য বিজেপি শিক্ষক সেলের তরফে বিজিটিএর রাজ্য সম্পাদককে একটি আমন্ত্রণ পত্র দিয়ে উক্ত সভায় গ্রাজুয়েট শিক্ষকদের যোগদানের জন্য অনুরোধ করা হয়। আমন্ত্রনে সাড়া দিয়ে গ্র্যাজুয়েট শিক্ষকরা যোগদান করে সেই মিছিলে।
প্রায় পাঁচ হাজার গ্রাজুয়েট শিক্ষক বিজেপি শিক্ষা সেলের আহ্বানে রাস্তায় নেমেছিল দীর্ঘদিনের বেতন বৈষম্যের প্রতিবাদে। এর আগে বহুবার তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, শিক্ষা মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেও কোনও ফল পায়নি। তাদের মূল দাবি সারা ভারত বর্ষে একজন গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের মূল বেতনের পার্থক্য যেখানে ২৭০০ টাকা। পশ্চিমবঙ্গে সেখানে ৯২০০ টাকা। অবিলম্বে পে স্কেল সংশোধন করে এই বৈষম্য দূর করতে হবে।
কেন্দ্রীয় মন্ত্রীর কাছে TGT-র দাবি পত্র সেই দিনেই তুলে ধরা হয়। উল্লেখ্য শনিবার কলকাতার নিউটাউনে আসেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পখরিয়াল। তাঁর হাতে বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল TGT স্কেলের দাবি পত্র তুলে দেন। মন্ত্রী বলেন “আমি বিষয়টি সব জানি।শিক্ষা যেহেতু যুগ্ম তালিকায় এখানে আমরা হস্তক্ষেপ করতে পারবোনা। আমরা ক্ষমতায় এলে নিশ্চিত ভাবে আপনাদের সমস্যার সমাধান করা হবে”। উপস্থিত ছিলেন রাজ্য সহসভাপতি প্রতাপ মন্ডল ও দক্ষিণ ২৪ পরগনার ইন্দ্রজিৎ মণ্ডল।
বিজিটিএ রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন-” টিজিটি এর স্বার্থে যে শিক্ষক সংগঠনই আন্দোলন করবে তারা যদি আমাদের আমন্ত্রণ জানায় আমরা সংগঠনের ব্যানারে অরাজনৈতিক স্বাতন্ত্রতা বজায় রেখে দল রং সব ভুলে সেখানে উপস্থিত হয়েছিলাম।” বিজিটিএ এর রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন”- টিজিটির দাবিকে বর্তমান সরকার এখনো মান্যতা দেয়নি। আমাদের দাবিকে যারা মান্যতা দেবে আমরা তাদের পাশে থাকবো। পাশাপাশি আইনি পথেও আমরা আমাদের দাবিতে অনড় থাকবো”



