ফের একবার ভারতে আসছেন মেসি

Lionel Messi: এবার কেরলের ক্রীড়া মন্ত্রীর উদ্যোগে কেরলবাসীর সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সব ঠিকঠাক থাকলে কাতার বিশ্বকাপ জয়ের পর ফের একবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন আর্জেন্টিনা তথা মেসি। কলকাতা নয় এবার মেসি আসতে চলেছেন কেরলে। এমনটাই জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী আবদুরাহিমান (Abdurrahman)। তিনি সংবাদ মাধ্যমকে জানান, আর্জেন্টিনার (Argentina) পক্ষ থেকে একটি ইমেইল এসেছে।

আরও পড়ুনঃ টি২০ বিশ্বকাপ খেলবেন বিরাট-রোহিত? আলোচনার জন্য দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন অজিত আগারকার

messi2

সেখানে জানানো হয়েছে মেসিরা (Lionel Messi) ভারতে আসতে আগ্রহী। তারা কেরলে ম্যাচ খেলতে আগ্রহী। কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক করে উঠতে পারিনি কোন মাসে এই ম্যাচটি হবে। কারণ কেরলে জুলাই মাসে বৃষ্টি হয়। তাই ম্যাচের দিনক্ষণ নিয়ে আমরা মুখোমুখি বসব বৈঠকে।

ফের একবার ভারতে আসছেন মেসি
ফের একবার ভারতে আসছেন মেসি

উল্লেখ্য এর আগে ভারতীয় ফুটবল ফেডারেশন (Indian Football Federation) আর্জেন্টিনা দলকে ভারতে ম্যাচ খেলার বিষয়ে কথা হয়েছিল কিন্তু বিশাল আর্থিক ব্যয়ের কথা চিন্তা করে সেই প্রদর্শনী ম্যাচ হয়নি। কিন্তু এবার কেরলের ক্রীড়া মন্ত্রীর উদ্যোগে কেরলবাসীর (Kerala) সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।

ফের একবার ভারতে আসছেন মেসি

messi3

রেললের ক্রীড়া মন্ত্রী আরো জানির, মেসিদের এই ম্যাচ করতে খরচ হবে ৪০ কোটি টাকা। আমরা সেই টাকা জোগাড়ের চেষ্টায় রয়েছি। কেরলের মানুষের সামনে মেসির খেলা দেখাতে চাই। তাই সব ঠিকঠাক থাকলে ফের একবার মেসি পা রাখবেন ভারত বর্ষে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন