নজরবন্দি ব্যুরো: ফের রক্তাক্ত কাশ্মীর। গত শনিবার জঙ্গিদের (Terrorist attack) গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৫ ভারতীয় জওয়ান। সেই ঘটনার পরেই বারামুলায় ফের জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন প্রাক্তন পুলিশ আধিকারিক। বারামুলার (Baramulla) এক মসজিতে আজান দেবার সময় তাঁর উপর হামলা চালায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ ডিসেম্বর, একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী

নিহত আধিকারিকের নাম মহম্মদ শাফি মীর (Mohammad Shafi Mir)। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সিনিয়র সুপারিটেন্ডেন্ট। এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। কাশ্মীরে পর পর এই জঙ্গি হামলার ঘটনা চোখে আঙুল দিয়ে দিখিয়ে দিচ্ছে কেন্দ্রের দাবি কতটা ফাঁপা।

কেন্দ্রীয় সরকার বারবার দাবি করে আসছে ভূস্বর্গে শান্তি ফিরেছে, জঙ্গিমুক্ত হয়েছে ভূস্বর্গ (Kashmir)। কিন্তু বাস্তবে তার উল্টো ছবি দেখা যাচ্ছে। আর এই হামলার ঘটনা নিয়ে কপালে ভাঁজ পড়েছে নিরাপত্তা আধিকারিকদের কপালে। সামনেই লোকসভা ভোট।
ফের কাশ্মীরে জঙ্গি হামলা, আজান দেবার সময়ই জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন প্রাক্তন পুলিশ আধিকারিক
আর সেই দিকে লক্ষ্য রেখেই কী ভূস্বর্গে এখন অনেক বেশি তৎপর জঙ্গি গোষ্ঠী গুলি? উঠছে প্রশ্ন। কারণ এক মাসের মধ্যেই জম্মু-কাশ্মীরে ৩ বার হামলা হল। আর তাতে নিহত হলেন মোট ৭ জওয়ান ও পুলিশ আধিকারিক। যা যথেষ্ট চাপে রেখেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বিভাগের কর্তাদের।



