Kolkata Metro: রবিবার ইডেনে ভারতের খেলা, ম্যাচ শেষে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্তি মেট্রো চলবে রাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোটা ভারত জুড়ে এই মুহূর্তে বিশ্বকাপ ঝড়। কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে এদেশে আয়োজিত হয়েছে ক্রিকেটের মহাযুদ্ধ। ইতিমধ্যে অনেকগুলি ম্যাচ শেষ হয়ে গিয়েছে। কিন্তু ক্রিকেটের নন্দনকানন বাদ পড়লে চলে! আগামী রবিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচ কলকাতায় খেলতে আসছে ভারত। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই দর্শকদের ভিড় হবে। খেলা শেষে বাড়ি যাওয়ার সময় কোনও সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য অতিরিক্ত মেট্রো চলবে সেদিন।

আরও পড়ুন: ২২-এ পা দিলেন সৌরভ কন্যা, লন্ডনে কর্মরত সানাকে স্পেশাল বার্তা মহারাজের

আগামী রবিবার অর্থাৎ ৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এখনও একটি ম্যাচও হারেনি মেন ইন ব্লু। অন্যদিকে ভালো ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে সেদিন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই যায়। ম্যাচ শেষ হতে রাত হয়ে যাবে। সেক্ষেত্রে গণপরিবহনে যারা ম্যাচ দেখতে আসবেন তাঁদের বাড়ি ফেরা চাপের হয়ে যাবে। এই কারণে অনেকেই ইচ্ছে না থাকলেও ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম থেকে বেরিয়ে বাড়ির পথে যাওয়ার পরিকল্পনা করছেন। তাঁদের সুবিধার্থে এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।

রবিবার ইডেনে ভারতের খেলা, ম্যাচ শেষে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্তি মেট্রো চলবে রাতে

কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ইডেনের ম্যাচ শেষের পর এসপ্ল্যানেড স্টেশন থেকে এক জোড়া স্পেশাল মেট্রো ছাড়বে। রবিবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আপ ও ডাউনে দুটি মেট্রো ১০.৪৫ মিনিট নাগাদ ছাড়বে। একটি দক্ষিণেশ্বর পৌঁছাবে ১১.১৮ মিনিটে। অন্যটি রাত ১১.১৮ মিনিটেই কবি সুভাষ যাবে। যাত্রাপথে সব স্টেশনেই মেট্রো থামবে। ম্যাচ শেষ হওয়ার পর সহজেই বাড়ি পৌঁছে যেতে পারবেন।

রবিবার ইডেনে ভারতের খেলা, ম্যাচ শেষে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্তি মেট্রো চলবে রাতে

বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ অনুষ্ঠান বা উৎসবের দিনে মেট্রোর তরফে পরিষেবা বাড়ানো হয়। গত মঙ্গলবার ইডেনে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ ছিল। ওইদিনও ক্রীড়াপ্রেমীদের কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানো হয়েছিল।

রবিবার ইডেনে ভারতের খেলা, ম্যাচ শেষে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্তি মেট্রো চলবে রাতে

রবিবার ইডেনে ভারতের খেলা, ম্যাচ শেষে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্তি মেট্রো চলবে রাতে
রবিবার ইডেনে ভারতের খেলা, ম্যাচ শেষে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্তি মেট্রো চলবে রাতে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন