Sana Ganguly Birthday: ২২-এ পা দিলেন সৌরভ কন্যা, লন্ডনে কর্মরত সানাকে স্পেশাল বার্তা মহারাজের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২২ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়। তবে এবারের জন্মদিনে সানা কলকাতায় নেই। রয়েছেন লন্ডনে। অন্যদিকে সৌরভ বিশ্বকাপের কাজের জন্য রয়েছেন কলকাতাতেই। ফলে মেয়ের থেকে দূরে থেকেই কাটছে এবারের জন্মদিন। কিছুদিন আগেই সানা অর্থনীতিতে স্নাতক হয়েছে। তাই কন্যার এবারের জন্মদিনটা স্পেশাল সৌরভের কাছে। জন্মদিনের দিন কন্য়ার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রিন্স অব কলকাতা।

আরও পড়ুনঃ দীপাবলিতে ভুলেও যেই তিনটি কাজ করবেন না, ছারখার হয়ে যাবে জীবন!

এবার কন্যার জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্সটাগ্রামে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইন্সটাগ্রামে লেখেন, ‘শুভ জন্মদিন বেস্টি। তোমার জন্য অনেক ভালোবাসা। দিনটা উপভোগ করো।’ সঙ্গে সানার সঙ্গে তোলা বেশ কয়েকটা ছবি শেয়ার করেন তিনি।

সম্প্রতি সানার পেশার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সৌরভ জানান, সানা একটি আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স সংস্থায় চাকরি করছেন। এবং তিনি এরপর পড়াশোনা করবেন। চাকরি করছেন অভিজ্ঞতা অর্জনের জন্য।

২২-এ পা দিলেন সৌরভ কন্যা, লন্ডনে কর্মরত সানাকে স্পেশাল বার্তা মহারাজের

২২-এ পা দিলেন সৌরভ কন্যা, লন্ডনে কর্মরত সানাকে স্পেশাল বার্তা মহারাজের
২২-এ পা দিলেন সৌরভ কন্যা, লন্ডনে কর্মরত সানাকে স্পেশাল বার্তা মহারাজের

উল্লেখ্য, ২০০১ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন সানা। পড়াশোনা কলকাতায় কাটলেও ২০১৯ সালে উচ্চশিক্ষার জন্য সৌরভের একমাত্র কন্যা সানা চলে যান লন্ডনে। সেখানে UCL বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। স্নাতকস্তরে পড়াশোনা শেষ করেছেন তিনি সম্প্রতি। মাঝে করোনার জন্য বিশ্ব জুড়ে লকডাউন হলেও তাঁর পড়াশোনায় ব্যাঘাত ঘটেনি। তাঁর লিঙ্কডইন থেকে জানা গিয়েছে তিনি এখন ডেলোয়েট সংস্থায় ইন্টার্ন হিসেবে চাকরি করছেন। এছাড়াও তিনি পড়াশোনার পাশাপাশি একাধিক সংস্থায় ইন্টার্নশিপ করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত