Ballon d’Or : ‘এই সাফল্যও তোমাকে দিলাম’, মেসির অষ্টম ব্যালন ডি অর উৎসর্গ মারাদনাকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ জেতার পরেই সমর্থকদের কাছে লেখা হয়ে গিয়েছিল অষ্টম ব্যালন ডি’অর জিততে চলেছেন লিওনেল মেসি। তাঁদের সেই গুঞ্জন আরও বেড়ে যায় যখন ইউরোপের সংবাদমাধ্যমগুলো জানিয়ে দেয় মেসির হাতেই উঠছে বিশ্বসেরার ট্রফি। এবার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। প্যারিসের তিয়াটর দুশাতলে-তে জানিয়ে দেওয়া হয় বিশ্বসেরা মেসিই।

আরও পড়ুন: বিরাটের জন্মদিনে ইডেনে ম্যাচ দেখতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

গোলকিপারদের মধ্যে সেরা হলেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার ব্যালন ডি অর দৌড়ে মেসির সঙ্গে ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা এরলিং হাল্যান্ড ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ২০২৩ সালে বর্ষসেরা হওয়ার দৌড় থেকে প্রথমেই ছিটকে গিয়েছিলেন মেসির প্রবলতম প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

16 9

ফলে ফুটবলপ্রেমীদের অনেকেই নিশ্চিত ছিলেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির হাতেই উঠবে সোনালি বল। সোমবার তাঁদের আশাই পূরণ হল প্যারিসে। সোমবার বিশ্ব ফুটবলের কিংবদন্তির জন্মদিন ছিল। সেই রাতেই প্যারিসে অষ্টম ব্যালন ডি অর জিতলেন এলএম টেন।

'এই সাফল্যও তোমাকে দিলাম’, মেসির অষ্টম ব্যালন ডি অর উৎসর্গ মারাদনাকে
‘এই সাফল্যও তোমাকে দিলাম’, মেসির অষ্টম ব্যালন ডি অর উৎসর্গ মারাদনাকে

সেই মঞ্চ থেকেই মারাদোনার উদ্দেশে কী বললেন মেসি? তিনি বলেন, ‘শেষ ক’টা কথা দিয়েগোর জন্য। আজ তোমার জন্মদিন। এই মঞ্চ থেকেই ওঁকে স্মরণ করতে চাই। দিয়েগোকে নিশ্চয়ই সেরা প্লেয়ার, কোচরা ঘিরে রয়েছে। তুমি যেখানেই থাকো না কেন, এই ট্রফিটা তোমাকেই দিলাম।’

‘এই সাফল্যও তোমাকে দিলাম’, মেসির অষ্টম ব্যালন ডি অর উৎসর্গ মারাদনাকে

'এই সাফল্যও তোমাকে দিলাম’, মেসির অষ্টম ব্যালন ডি অর উৎসর্গ মারাদনাকে
‘এই সাফল্যও তোমাকে দিলাম’, মেসির অষ্টম ব্যালন ডি অর উৎসর্গ মারাদনাকে

মেসি আবেগপ্রবণ ফুটবলার। মূল্যবোধ আঁকড়ে বাঁচেন মেসি। মারাদোনা তাঁর কাছেও বরাবর স্পেশাল মানুষ ছিলেন। ব্যালন ডি অরের মঞ্চে তাঁর ক’টা কথা যেন তাই আরও একবার মনে পড়িয়ে দিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন