Amit Shah: বিরাটের জন্মদিনে ইডেনে ম্যাচ দেখতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ররিবার শহরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে শহরে আসতে পারেন তিনি। ইতিমধ্যেই তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে সিএবি। এমনকি টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গেও দেখা করবেন অমিত শাহ। তবে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানো হলেও, শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না।

আরও পড়ুন: বড় ধাক্কা পাকিস্তানের ক্রিকেটে, বিশ্বকাপের মাঝেই পদত্যাগ করলেন প্রধান নির্বাচক ইনজামাম

যদিও প্রখ্যাত গায়িকা শিল্পা রাও পারফর্ম করবেন বলে শোনা গিয়েছে। পরপর ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। একটাও টিকিট পড়ে নেই। এর মধ্যেই অমিত শাহের আসার খব পাওয়া যাচ্ছে।

বিরাটের জন্মদিনে ইডেনে ম্যাচ দেখতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বিরাটের জন্মদিনে ইডেনে ম্যাচ দেখতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভারতীয় দলের ম্যাচ দেখতে এর আগেও ইডেনে এসেছেন অমিত শাহ। তবে সেটা ছিল টেস্ট ম্যাচ। ভারত বনাম বাংলাদেশের সেই অইতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ ইডেনে বসে দেখেছিলেন অমিত শাহ। এদিকে বিরাটের জন্মদিন উপলক্ষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে বিরাটের জন্য বিশেষ কেকের ব্যবস্থা করা হচ্ছে সিএবির তরফে।

বিরাটের জন্মদিনে ইডেনে ম্যাচ দেখতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

13 9

সেই কেক কেটে জন্মদিন উদযাপন করবেন বিরাট-রাজা। শুধু কি তাই? আরও আছে! প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, কোহলির জন্মদিনে উপস্থিত ইডেনের সমস্ত দর্শকদের দেওয়া হবে স্পেশাল কেক। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। ঠিক হয়েছে, ম্যাচের দিন গ্যালারিতে উপস্থিত দর্শকদের জন্য থাকবে কোহলি মুখোশ। কোহলির ৩৫তম জন্মদিনকে ঘিরে এভাবেই পরিকল্পনা সাজাচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা।

14 10

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন