Calcutta High Court: দক্ষ অফিসারদের তদন্তে নিযুক্ত করুন, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডিকে নির্দেশ আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লিপস অ্যান্ড বাউন্ডস মামলার তদন্তে ডিপার্টমেন্টের দক্ষ অফিসারদের নিযুক্ত করুক ইডি, শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সঙ্গে এও বলা হয়েছে, নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং তদন্ত সংক্রান্ত সমস্ত নথির ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে।

আরও পড়ুনঃ নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় জেলের সাজা, সেই নার্গিস ভূষিত নোবেল শান্তি পুরস্কারে!

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চ ইডিকে কার্যত ভর্ৎসনার সুরে বলে, কোনও তদন্ত অনন্তকাল ধরে চলতে পারে না। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে হবে। এমনকি ইডিকে ৩১শে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে বলেছে বেঞ্চ। এবার কিন্তু লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডিকে দক্ষ অফিসার নিয়োগ করার পরামর্শ দিল আদালত

দক্ষ অফিসারদের তদন্তে নিযুক্ত করুন, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডিকে নির্দেশ আদালতের
দক্ষ অফিসারদের তদন্তে নিযুক্ত করুন, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডিকে নির্দেশ আদালতের

প্রসঙ্গত, এই মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। জমা দিতে বলা হয়েছে কোম্পানির সঙ্গে লেনদেন সংক্রান্ত সমস্ত নথি। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। কারণ, বিভিন্ন সময়ে তাঁরা লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। এই মুহূর্তে অভিষেক সেই সংস্থার সিইও।

দক্ষ অফিসারদের তদন্তে নিযুক্ত করুন, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডিকে নির্দেশ আদালতের

দক্ষ অফিসারদের তদন্তে নিযুক্ত করুন, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডিকে নির্দেশ আদালতের

দক্ষ অফিসারদের তদন্তে নিযুক্ত করুন, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডিকে নির্দেশ আদালতের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন