পুরনিয়োগ মামলায় তৎপর ইডি! ঝালদা পুরসভাকে নোটিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের শিরোনামে ঝালদা পুরসভা! পুরবোর্ড দখল নিয়ে প্রায়শই এই পুরসভা সংবাদের শিরোনামে থাকেই। তবে এবার নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে এই ঝালদা পুরসভা! ইতিমধ্যেই দুর্নীতির জেরে পুরসভাকে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

আরও পড়ুন: India-Saudi: জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?

জানা যাচ্ছে, গত বুধবারই ঝালদা পুরসভায় চার কংগ্রেস কাউন্সিলর ও এক নির্দল কাউন্সিলকে দলে টেনে বোর্ড গড়েছে তৃণমূল। আর শাসকদল বোর্ড গড়ার পরেই এবার আবার পুরকর্মী নিয়োগ নিয়ে ওই পুরসভায় নোটিস পাঠিয়েছে ইডি। আর সেই চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পুরসভার হাতে।

পুরনিয়োগ মামলায় তৎপর ইডি, দুর্নীতির জেরে ঝালদা পুরসভাকে নোটিস
পুরনিয়োগ মামলায় তৎপর ইডি, দুর্নীতির জেরে ঝালদা পুরসভাকে নোটিস

সূত্রের খবর, ২০১৪ সালের শুরু থেকে ওই পুরসভায় যত নিয়োগ হয়েছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য এবার পুরকর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে ইডি। এপ্রসঙ্গে ঝালদা পুরসভার প্রধান করণিক জানান, ইডির পক্ষ থেকে এক্সিকিউটিভ অফিসারকে চিঠি পাঠানো হয়েছে। সাতদিন সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নথি তৈরি শুরু হয়ে গিয়েছে।”

পুরনিয়োগ মামলায় তৎপর ইডি, দুর্নীতির জেরে ঝালদা পুরসভাকে নোটিস

প্রসঙ্গত, এটা প্রথমবার নয়, এর আগেও ঝালদা পুরসভাকে নোটিস পাঠিয়েছিল ইডি। আগের নোটিসেও একই তথ্য জানতে চাওয়া হয়েছিল। তবে পুরকর্তাদের দাবি, আগের নোটিসে মিললতেই সমস্ত তথ্য জানানো হয়েছিল। কিন্তু ফের চিঠি পাঠানো হয়েছে। তবে এবারও ইডির নোটিসের জবাবে তাঁরা ফের নথি তৈরি করছেন বলেই জানালেন পুরকর্তারা।

পুরনিয়োগ মামলায় তৎপর ইডি, দুর্নীতির জেরে ঝালদা পুরসভাকে নোটিস

পুরনিয়োগ মামলায় তৎপর ইডি, দুর্নীতির জেরে ঝালদা পুরসভাকে নোটিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন