নজরবন্দি ব্যুরোঃ শরীরের সায় নেই। তবুও ২১-শের ব্রিগেডে সাতাত্তরের বুদ্ধদেবকেই চায় বামেরা। ২৮-শে ফেব্রুয়ারীর বাম-কংগ্রেসের ব্রিগেডের মঞ্চে না থাকলেও প্রবলভাবে থাকছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে ভরা সভায় তাঁকে কিভাবে উপস্থিত করা হবে তা নিয়েই চলছে আলোচনা। আলিমুদ্দিন সূত্রে খবর, এই বিষয়টি নিয়েই বামেদের পরিকল্পনায় ভার্চুয়াল মঞ্চ। গতবছরই চিকিৎসকদের বারণ করা সত্ত্বেও সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই হাজির হয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ ভাঙতে চলেছে দীর্ঘদিনের রীতি, রাজ্য বাজেট পেশের আগে থাকছে না রাজ্যপালের ভাষণ
কিন্তু বামেদের ডাকা এই ব্রিগেডে হাজির হয়েও মঞ্চে ওঠা হয়নি। গাড়ি থেকেই নামতে পারিননি তিনি। বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, কর্মী-সমর্থকদের উন্মাদনা। গাড়িতেই বসেছিলেন তিনি। তবে এবার পরিস্থিতি অন্যরকম। চিকিৎসকদের কড়া নিষেধাজ্ঞায় কোনোভাবেই বাড়ি থেকে বেড়তে পারবেন না তিনি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়েই কর্মীদের মনোভাব ভালোই বোঝেন আলিমুদ্দিনের ভোট ম্যানেজাররা। আর সেই জন্যই বুদ্ধবাবুকে ব্রিগেডের মাঠে আনতে উদগ্রীব বামেরা।
এর আগেও নজির গড়েছিল বুদ্ধবাবুর সময়। জীবিত অবস্থায় ব্রিগেডের অডিও বার্তা শোনানো হয়েছিল জ্যোতিবাবুকে। কর্মী এবং সমর্থকদের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন পরিস্থিতিই অন্যরকম। করোনা মহামারি পরিস্থিতিতেই এবছরের বিগ্রেডের সভা। সুস্থ থাকলেও তাকে এমুহূর্তে ব্রিগেড মঞ্চে আনা সম্ভব না।
কিন্তু সামনেই ভোট। তার আগেই শাসক দলের বিরুদ্ধে লড়তে জোট বেঁধেছে বাম-কংগ্রেস। তবে ২১-শে এই বিগ্রেডে এবার প্রাক্তণ মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে বাম শিবির। সূত্রে খবর, পাম অ্যাভিনিউ-এর বাড়ির ভার্চুয়াল মঞ্চ থেকেই ব্রিগেডে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্য ভাষণ দেবেন বুদ্ধবাবু। আর সেই চেষ্টা ব্যার্থ হলে দ্বিতীয় ভাবনায় অডিওর মাধ্যমে তাঁকে শোনানো হবে। আর সেখানে বুদ্ধবাবুর কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।



