77th Independence Day: ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’ ৭৭তম স্বাধীনতা দিবসে গুগলের অভিনব ডুডল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৭৭তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে ভারতকে গুগল শুভেচ্ছা জানাল ডুডলের মাধ্যমে। ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’ এই গানের মাধ্যমে কবি গীতিকার রজনীকান্ত সেন অনুপ্রেরণা যুগিয়ে ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এবার সেই স্মৃতি তাজা করে তুলল গুগলের অভিনব ডুডল।

আরও পড়ুনঃ গুরুতর জখম সঞ্জয় দত্ত! শুটিং ফ্লোরে মাথায় চোট পেলেন অভিনেতা

গুগল এই ডুডলের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের বস্ত্রশিল্পের বৈচিত্র তুলে ধরেছেন। এই একটি ছোট ডুডলের মধ্যে বাংলা, কেরল, গুজরাট, রাজস্থান থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তের বস্ত্রশিল্পের নকশা রয়েছে।

download 7

এই অনবদ্য ডুডলটি বানিয়েছেন দিল্লির শিল্পী নম্রতা কুমার। যা ইতিমধ্যেই গোটা দেশকে মুগ্ধ করেছে। গোটা ডুডলটির মধ্যে প্রায় ২১টি অঞ্চলের বস্ত্রশিল্প তুলে ধরা হয়েছে। যেমন, বাংলার তাঁত, অসমের গামছা, ওড়িশার সম্বলপুরী, সিকিমের ঐতিহ্যশালী বুনন, দক্ষিণ ভারতের সিল্ক, পাঞ্জাবের ফুলকারি, কাশ্মীরি স্টিচ, রাজস্থানের বাঁধনী প্রিন্ট, ইত্যাদি।

‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’ অনবদ্য ডুডলটি বানিয়েছেন দিল্লির শিল্পী নম্রতা কুমার

77thv

এই ডুডলটির বিষয়ে শিল্পী জানিয়েছেন “ভারতের বৈচিত্র্যময় বস্ত্রশিল্প নিয়ে গবেষণা করেছি আমি। (ডুডলে) দেশের সব প্রান্তের বস্ত্রশিল্পকে তুলে ধরার চেষ্টা করেছি। সুচিকর্ম, বুনুনের বিভিন্ন শৈলী, নকশা, ডায়িং কৌশলের মতো বিষয়গুলিও তুলে ধরেছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন