দক্ষিণ দিনাজপুরে আটটি পঞ্চায়েত সমিতিতেই একচেটিয়া দাপট বজায় রাখল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাট: বিগত পঞ্চায়েতের মত এবারও দক্ষিণ দিনাজপুর জেলার আটটি পঞ্চায়েত সমিতিতেই একচেটিয়া দাপট বজায় রাখল তৃণমূল। বেশির ভাগ ক্ষেত্রেই পঞ্চায়েত সমিতির সভাপতির আসনে নতুন মুখ আনা হয়েছে। আর তাতেই ক্ষুদ্ধ বিদায়ী সভাপতি ও সহ সভাপতিরা।

আরও পড়ুন: নিজেদের হেফাজতে নিতে অভিযুক্ত সৌরভকে আদালতে পেশ করল পুলিশ

কেউ বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। আবার কেই ক্যামেরার সামনে আক্ষেপ প্রকাশ করেছেন। এদিকে বোর্ড গঠনের পরেই বালুরঘাট পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি কল্পনা কিস্কুর গলায় আক্ষেপের সুর। তিনি সরাসরি আদিবাসীদের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন।

23 6

বালুরঘাট পঞ্চায়েত সমিতির পাশাপাশি আদিবাসী অধ্যুষিত তপন পঞ্চায়েত সমিতিতেও আদিবাসীদের প্রাধান্য দেওয়া হয়নি। এদিকে বালুরঘাটের পাশাপাশি হিলি, কুমারগঞ্জ ও তপনেও পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করে। সেখানেও নতুনদেরই সভাপতির পদে বসানো হয়েছে। যদিও বা এদিন বিরোধীরা সংখ্যালঘিষ্ঠ হওয়ায় বেশিরভাগ জায়গাতেই বিরোধীরা বোর্ড গঠনে অংশ নেননি।

22 5

পঞ্চায়েত সমিতির সভাপতি আসনে বসেই বালুরঘাটের গ্রামীণ এলাকার পানীয় জল ও আলো সমস্যা মিটাতে সবার প্রথম কাজ করবেন বলেই নতুন সভাপতি অরূপ সরকার জানিয়েছেন৷ অরূপ সরকারের পাশাপাশি সহকারী সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন চন্দনা বর্মন৷

দক্ষিণ দিনাজপুরে আটটি পঞ্চায়েত সমিতিতেই একচেটিয়া দাপট বজায় রাখল তৃণমূল

24 6

তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়৷ পরে বালুরঘাটে বিজয় মিছিল করা হয়। এদিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলকে খোঠা দেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন