Travel: উত্তরবঙ্গ মানেই দার্জিলিং, কালিম্পং! চেনা ঠিকানা ভুলে ঘুরে আসুন এই ৩ জায়গায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাতে কয়েকদিনের ছুটি রয়েছে। বাড়ি বসে এই কয়েকটি দিন অপচয় করতে চাইছেন না। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কোথাও ঘুরে আসতে পারেন। কিন্তু যাবেন কোথায়? কলকাতার কাছাকাছি কোনও জায়গায় যেতে চান! তাহলে উত্তরবঙ্গেই রয়েছে এমন অনেক ঠিকানা যেখানে শান্ত পরিবেশে নিরিবিলিতে পরিবার কিংবা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। আজ রইল এমনই কয়েকটি জায়গার সন্ধান, পর্যটন মানচিত্রে খুব বেশি জনপ্রিয় না হলেও একবার গেলেই মন ভালো হয়ে যাবে।

আরও পড়ুন: পরিবার হোক কিংবা বন্ধুদের গ্রুপ, ছুটি কাটাতে বেছে নিন এই জায়গাগুলি

চিসাং ভ্যালি
কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম চিসাং। জনপ্রিয় হয়নি বলে পর্যটকদের ভিড় চোখে পড়ে না। তাই প্রকৃতির মাঝে নির্জনতা পছন্দ হলে চলে আসতে পারেন চিসাং ভ্যালি। এই গ্রামের একদিকে কাঞ্চনজঙ্ঘা অন্যদিকে ভুটান। চিসাং ভুটান সীমান্তে অবস্থিত বলে এখানে সময় আধ ঘন্টা এগিয়ে। এখানে ফোনের টাওয়ার খুব একটা পাওয়া যায় না। তবে ভুটানের সিম থাকলে টাওয়ার পেয়ে যাবেন। খানকার দর্শনীয় স্থান হল জিরো পয়েন্ট। দুই দেশের সীমান্ত এখানে মিশে গিয়েছে। জিরো পয়েন্ট থেকে ভুটান পাহাড় এবং ভুটানের সীমান্ত পরিষ্কার দেখতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে যেতে পারেন। কিংবা মাল জংশন থেকে চিসাং ভ্যালি যাওয়া যায়।

উত্তরবঙ্গ মানেই দার্জিলিং, কালিম্পং! চেনা ঠিকানা ভুলে ঘুরে আসুন এই ৩ জায়গায়

বিজনবাড়ি
উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটনকেন্দ্র দার্জিলিং। তবে আজ দার্জিলিং নয় কথা বলব দার্জিলিং লাগোয়া বিজনবাড়ি থেকে। ঘুম স্টেশন রোড থেকে গন্তব্যের ঠিকানা প্রায় ২২ কিলোমিটার। প্রকৃতি যেন নিজে হাতেই সাজিয়েছে এই জায়গা। সবুজে ঘেরা চারিদিকে স্নিগ্ধতার ছোঁয়া। পাহাড়ের গা বেয়ে নেমে চলা জলপ্রপাত ও দুপাশের চা বাগান চোখ জুড়িয়ে দেবে। অ্যাডভেঞ্চার পছন্দ হলে এখানে ঘুরতে এসে ট্রেকিং করতে পারেন পর্যটকরা। বিজনবাড়িতে রাত্রিবাসের জন্য কয়েকটি হোম স্টের ব্যবস্থা রয়েছে। নিউ জলপাইগুড়ি অথবা ঘুম স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই গন্তব্যে।

উত্তরবঙ্গ মানেই দার্জিলিং, কালিম্পং! চেনা ঠিকানা ভুলে ঘুরে আসুন এই ৩ জায়গায়

রকি আইল্যান্ড
শিলিগুড়ি থেকে ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত রকি আইল্যান্ড। এর নিকটবর্তী বসতি ডুয়ার্সের মেটেলি গ্রাম। ছবির মতই সাজানো এক পাহাড়ি গ্রাম। মূর্তি নদীর জলস্তরের মধ্যে বড় বড় পাথর দিয়ে তৈরি হয়েছে এই আইল্যান্ড। রক থেকে এই আইল্যান্ডের নাম হয়েছে রকি। আদতে রকি আইল্যান্ড হল নদীর জলস্তরের মাঝে দাড়িয়ে থাকা জগদ্দল পাথর। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নামতে হবে মালবাজার। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন রকি আইল্যান্ড।

উত্তরবঙ্গ মানেই দার্জিলিং, কালিম্পং! চেনা ঠিকানা ভুলে ঘুরে আসুন এই ৩ জায়গায়

উত্তরবঙ্গ মানেই দার্জিলিং, কালিম্পং! চেনা ঠিকানা ভুলে ঘুরে আসুন এই ৩ জায়গায়
উত্তরবঙ্গ মানেই দার্জিলিং, কালিম্পং! চেনা ঠিকানা ভুলে ঘুরে আসুন এই ৩ জায়গায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন