Bollywood: বলিউডে ইমরান-কোয়েল জুটি! কেন ছবির প্রস্তাব খারিজ করলেন অভিনেত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউড অভিনেত্রীরা বলিউডে পাড়ি দিয়েছেন বা দিচ্ছেন এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে। সেই তালিকায় যেমন আছেন যিশু সেনগুপ্ত থেকে শুরু করে যশ, আরও বহু অভিনেতা। এবার সেই তালিকায় নাম জুড়ল কোয়েল মল্লিকের।

আরও পড়ুনঃ বিয়ে করতে চলেছেন অভিষেক বসু, গুঞ্জন ইন্ডাস্ট্রিতে

সম্প্রতি উঠে আসা এক তথ্য অনুযায়ী বলিউড অভিনেতা ইমরান হাসমির বিপরীতে নাকি অভিনেত্রী কোয়েল মল্লিকের কাজ করার কথা ছিল। তবে সেই প্রস্তাব তিনি সেই মুহূর্তেই নাকজ করেছিলেন। কেরিয়ারের শুরুর দিকে এত বড় একটা সুযোগ পেয়ে কেন তিনি হাতছাড়া করলেন। এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি।93bf0cce503cঅনেকের ধারনা বলিউডে কাজ করার ইচ্ছে কোয়েলের ছিল। কিন্তু তার বিপরীতে ইমরান হাসমী থাকাতেই তিনি নাকি সেই কাজ প্রত্যাখ্যান করেছিলেন। কারন ইমরান হাসমী যেই ছবিতে থাকবে সেই ছবিতেই একটি উষ্ণ আবেদন থাকবেই এমন ধারনা রয়েছে প্রায় ৯০ শতাংশ মানুষের।

বলিউডে ইমরান-কোয়েল জুটি! কেন না বলেছিলেন অভিনেত্রী!

KOLEA 1619333047114 1619333053536

ইমরান হাসমীর অন্যতম এক জনপ্রিয় ছবি গ্যাংস্টার। সেই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতকে। সেখানে যথেষ্ট বোল্ডলুকে ধরা পড়েছিলেন অভিনেত্রী। যা সেই সময় চরম ভাইরাল হয়েছিল। কিন্তু অনেকেই জানেন না সেই সময় ছবির নির্মাতারা কঙ্গনার পরিবর্তে কোয়েলকে ভেবেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন