নজরবন্দি ব্যুরোঃ টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ভারত জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এবার হার্দিক পাণ্ডিয়ার নব্য ভারত নামছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তাবড় সিনিয়রদের ছাড়াই হার্দিকের ইয়ং ব্রিগেড নামছে কুড়ি ওভারের যুদ্ধে।
আরও পড়ুনঃ বাই বাই ক্রিকেট, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ
শুভমান গিল, ঈশান কিশান, উমরান আকমল ও মুকেশ কুমারদের মতো তরুণ তুর্কীদের নিয়েই হার্দিকের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড বেশ ভালো। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক টি-টোয়েন্টি তারকা রয়েছে, যারা যে কোনও সময়ে ম্যাচের রঙ বদল করে দিতে পারেন।

এছাড়াও এই দলে বহু এমন তারকা রয়েছেন যারা দেশে বিদেশে নানা ফ্র্য়াঞ্চাইজি টি টোয়েন্টি লিগে নিজেদের আলাদা পরিচিতি তৈরি রেছেন। এমন পরিস্থিতিতে আজকর ম্যাচটি বেশ আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে। তবে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি পাঁচ ব্যাটসম্যান, দুই অলরাউন্ডার এবং চার বোলার নিয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামতে পারে। ওপেনার হিসেবে ইশান কিষান ও শুভমন । তিন নম্বরে দেখা যেতে পারে তিলক বর্মাকে।
এবার শুরু টি ২০, কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ?

চারে সূর্যকুমার যাদব। পাঁচে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন বা রিঙ্কু সিং। এর পর দুই অলরাউন্ডার হার্দিক ও অক্ষর। বোলার কুলদীপ যাদব, আর্শদীপ সিং, উমরান মালিক এবং আবেশ খানের খেলার সম্ভবনা রয়েছে।



