নজরবন্দি ব্যুরোঃ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ তিওয়ারি। নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেই এই বিষয়ে জানান বাংলার তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার, ৩ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন তিনি।
আরও পড়ুনঃ বড় ধাক্কা খেল ভারতীয় শিবির, এশিয়া কাপে থেকে ছিটকে গেলেন রাহুল ও শ্রেয়স!
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেই এগিয়ে এসেছিলেন মনোজ। তবে বাংলার হয়ে রঞ্জি জয়ের স্বপ্নপূরণ অধরাই থেকে গেল দাপুটে ব্যাটারের। ফেসবুক পোস্টে মনোজের বার্তা, ‘ক্রিকেটকে বিদায়। এই খেলাটা আমাকে সবকিছু দিয়েছে। আজ জীবনে যা কিছু পেয়েছি, সবটাই ক্রিকেটের জন্য’।

বিদায়বেলায় নিজের কোচ মানবেন্দ্র কোচকে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন বঙ্গ ক্রিকেটের কিংবদন্তি। নিজের বাবা-মা, স্ত্রী-সহ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আলাদা করে উল্লেখ করেছেন সমর্থকদের কথাও। তিনি বাংলা ক্রিকেট দল এর হয়ে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

আইপিএল-এর প্রাথমিক পর্বে মনোজ তিওয়ারি দিল্লি ডেয়ারডেভিলস সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি ভারতীয় প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করনে কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ছিলেন। সেই বছরে শাহরুখ খানের দলের হয়ে তিনি আইপিএল-ও জিতেছিলেন। এছাড়াও তিনি পঞ্জাব কিংস ও রাইসিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলেছিলেন।
বাই বাই ক্রিকেট, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রানের মালিক মনোজ। রয়েছে ২৯টি শতরান, ৪৫টি অর্ধশতরান। ২০০৭-০৮ সালের কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে ভারতের জার্সি গায়ে অভিষেক করেছিলেন মনোজ তিওয়ারি। তিনি ভারতীয় দলের জার্সি গায়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।



