Nitin Desai: নীতিনের মৃত‍্যুরহস‍্য নিল নতুন মোড়, স্টুডিও থেকে মিলল ভিডিও রেকর্ডিং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল ভোর চারটের সময় বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয় তারই স্টুডি থেকে। প্রাথমিক ধারনা তিনি নাকি আত্মহত্যা করেছিলেন। তবে তার মৃত্যু ঘিরে একাধিক রহস্য লুকিয়ে রয়েছে। বুধবার থেকেই পুলিশ তদন্ত করে চলছিলেন। আজ তার স্টুডিও থেকে পাওয়া গেছে এক ভিডিও রেকর্ডিং।

আরও পড়ুনঃ ‘শুভ জন্মদিন বউ’ বিচ্ছেদের মাঝেও পুরোনো স্মৃতি উষ্কে শেয়ার করলেন ভিডিও

তবে নীতিনের ঘনিষ্ঠমহল সুত্রে খবর তিনি বহুদিন যাবৎ আর্থিক কষ্টে ভুগছিলেন। তার মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। সম্প্রতি তার স্টুডিও-র এক প্রত্যক্ষদর্শী ময়ূর ডোংরে জানান ‘নিতিন দেশাই এনডি স্টুডিওর অভ্যন্তরে ৬ নম্বর সেটে গভীর রাতে পর্যন্ত একটি বড় ধনুক এবং তীর তৈরির কাজ করেছিলেন। ধনুক এবং তীরের কাজ যেখানে করছিলেন সেখানেই পরে তিনি আত্মহত্যা করেন।’

images 3

পুলিশ সম্প্রতি একটি ভিডিও রেকর্ডিং খুজে পায়। সেই ভিডিও দেখে নাকি স্পষ্ট জানা যাচ্ছে নীতিন আগের দিন রাত থেকেই কিছু করার পরিকল্পনা করে রেখেছিলেন। এমনকি তিনি আত্মহত্যা করার আগের দিন রাতেই তার সিকিউরিটি গার্ডের থেকে সমস্ত চাবি নিয়ে নিয়েছিলেন। এবং তিনি তার সমস্ত কর্মীদের স্টুডিও থেকে চলে যেতে বলেছিলেন এবং সেখানে তিনি একা থাকতে চেয়েছিলেন।

নীতিনের মৃত‍্যুরহস‍্য নিল নতুন মোড়, পুলিশ সম্প্রতি একটি ভিডিও রেকর্ডিং খুজে পায়

nitinbv

কর্মীরা ভেবে ছিলেন তার হয়ত কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই কারনেই তিনি একা থাকতে চেয়েছিলেন। কিন্তু এর পরেই তার মৃত্যু হয়ে যায়। তবে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পুলিশ। ১৯৮৯ সালে শিল্প নির্দেশক হিসাবে বিটাউনে তাঁর হাতেখড়ি হয়েছিল। তবে শেষ কয়েকবছর ধরে তার কাজের আর্থিক মন্দা দেখা যাচ্ছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন