শিয়ালদহ শাখায় আগামী শনি এবং রবিবার একগুচ্ছ লোকাল বাতিল, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বাতিল লোকাল ট্রেন। শিয়ালদহ শাখায় আগামী শনি এবং রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দমদম স্টেশনে মেন আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি কলকাতায়!

এর জেরে নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা। পূর্ব রেল জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাজ চলবে । তাই শনি ও রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ।

15 4

শনিবার শিয়ালদহ থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল থাকছে । বনগাঁ থেকে বাতিল থাকছে একটি ট্রেন । অন্যদিকে, ডানকুনি থেকেও লোকাল ট্রেন বাতিল থাকবে । আবার কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে বলে খবর ।

শিয়ালদহ শাখায় আগামী শনি এবং রবিবার একগুচ্ছ লোকাল বাতিল, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা

14 4

হাবড়া থেকে দুটি ট্রেন বাতিল করা হয়েছে। হাসনাবাদ থেকেও দুটি ট্রেন বাতিল করা হয়েছে। ডানকুনি থেকে তিনটি, দত্তপুকুর থেকে দুটি এবং বারাসত থেকে বাতিল করা হয়েছে আরও একটি লোকাল। রবিবার সকাল ৭টা ২ মিনিটের বদলে সকাল ৮টা ১০ মিনিটে বারাসত স্টেশন থেকে ছাড়বে বারাসত-দত্তপুকুর লোকাল ট্রেন।

13 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন