হুমায়ুনের পর এবার ভোট হিংসা নিয়ে বিস্ফোরক শাসক দলের বিধায়ক চিরঞ্জিত, কী বললেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের পর এবার ভোটে হিংসা নিয়ে মুখ খুললেন আরও এক তৃণমূল এমএলএ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী । এদিন অভিনাতা বিধায়ক পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “এটা শুধু আমার একার নয়, সব বাঙালির লজ্জা।”

আরও পড়ুনঃ ‘বাঙালি হিসেবে লজ্জিত’ ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

তাঁর কোথায়, “বাঙালি হিসেবে কে লজ্জিত নন। সকলেই লজ্জিত। আমি নিজেও লজ্জিত। এরকম তো হওয়ার কথা নয়, উচিতও নয়! মৃত্যু কেন হবে। এটা যেমন বাস্তব। কিন্তু এরসঙ্গে আমাদের পার্টির কি সম্পর্ক রয়েছে? এটা হয়েছে সকলের মিলিত যোগে। আমাকেও বিদেশে যেতে হয়। সেখানে সবাই যখন একথা বলবে, তখন আমারও শুনতে ভাল লাগবে না।”

1 5

যদিও ঘটনার জন্য নিজের দলকে দায়ী করতে রাজি নন তিনি। তিনি আরো বলেন “মৃত্যু বঙ্গ রাজনীতিতে ট্র্যাডিশন হয়ে গিয়েছে। এটা অনেক বছর ধরেই হয়ে আসছে। তবে আমি যেটা উপলব্ধি করছি ৩৪ বছর ধরে রাজত্ব করার পরেও এইরকম শাসকদল বুঝতে পেরেছিল ইচ্ছে করলেই ভোটে জেতা যায় না।

হুমায়ুনের পর এবার ভোট হিংসা নিয়ে বিস্ফোরক শাসক দলের বিধায়ক চিরঞ্জিত, কী বললেন তিনি?

2 4

কারণ ২৩৫ আসন পেয়েও বামদের হারতে হয়েছিল পরের ভোটে। এটাই বাস্তব। মানুষ যখন সত্যি সত্যি ঘুরে যাবে কাউকে প্রত্যাখ্যান করবে তখন কিন্তু এভাবে জিততে পারবে না। যেটা বামফ্রন্ট করেও একসময় জিততে পারেনি।

4 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন