নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে চরম অরাজকতা হয়েছে বাংলায়। খুন, হিংসা, বোমাবাজি, ভোট লুট, ছাপ্পা ভোট কিছুই বাদ যায়নি। পঞ্চায়েত ভোটে হিংসার বলি হয়েছে ১৬ জন। এই ঘটনায় বিরোধীরা নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে। অন্যদিকে, শাসক দলের মতে, দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে।
আরও পড়ুনঃ ভোটে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অধীরের করা মামলাই রায় আদালতের
তবে এবার উল্টো সুর শোনা গেল তৃণমূল বিধায়কের মুখেই। পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় কমিশনকেই দুষলেন ডেবরের বিধায়ক হুমায়ুন কবীর। অবসরপ্রাপ্ত আইএস কর্তা তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এদিন বলেন, “বাঙালি হিসেবে লজ্জিত, মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়।” বাংলার পঞ্চায়েত নির্বাচনে এত খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তবে তাঁর এটাও বক্তব্য, “পুলিশ এলাকায় থাকলে, অনেক সময় ঝামেলা খুব কম হয়। পুলিশের উপস্থিতি থাকলেও গন্ডগোল কম হয়।” কবীর বলেন, “পুলিশের ভূমিকা কী, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে এটা বলব, শুধু পুলিশের দোষ না, দোষ রাজনৈতিক দল থেকে কমিশন, সবারই রয়েছে।”

তিনি আরও বলেন, “২০০৮ সালে দায়িত্বে থাকার সময় বর্ধমানে ব্যাপক তল্লাশি চালিয়েছিলাম। প্রচুর অস্ত্র, বোমা উদ্ধার করেছিলাম। অভিষেক বলেছিলেন বিরোধী প্রার্থীরা যেন মনোনয়ন দিতে পারে। আমি নিজে থেকেই বিরোধীদের মনোনয়ন দিয়েছিলাম।
‘বাঙালি হিসেবে লজ্জিত’ ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

এত খুনোখুনি, মারামারি, কেন জিরো করতে পারছি না ? মৃত্যু কাম্য নয়, মৃতের পরিবারই জানেন এটা কতখানি কষ্টকর। পরিস্থিতি সামাল দিতে না পারা কমিশন, প্রশাসন, রাজনৈতিক দলগুলির ব্যর্থতা। ভয়মুক্ত, রক্তহীন নির্বাচন করতে পারলাম না”।



