‘২১ এর লক্ষ্যে নজরবন্দি নন্দীগ্রাম, ফের ফেব্রুয়ারিতে সভা মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘২১ এর লক্ষ্যে নজরবন্দি নন্দীগ্রাম, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ধরেই বাংলার মসনদে বসেছিলেন।২০২১ এর নির্বাচনের আগে ফের আরও একবার সরগরম নন্দীগ্রাম। আবারও মুখ্যমন্ত্রীর পাখির চোখ নন্দীগ্রাম। সেখান থেকে প্রার্থী হচ্ছেন তিনি, নিজের মুখেই একথা জানিয়েছেন কিছুদিন আগেই। এবার ফেব্রুয়ারিতে ফের একবার নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কলকাতায় ভয়াবহ দূর্ঘটনাতে মৃত্যু এক সাংবাদিকের, ICU তে লড়ছেন অন্যজন।

দু’দিনের সফরে নন্দীগ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, জনসংযোগ কর্মসূচীতে অংশ নিতেই নন্দীগ্রামে হাজির হবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি সপ্তাহেই নন্দীগ্রাম থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা করেছেন। ইতিমধ্যে সেখানে মাঠে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা।

তৃণমূল সুপ্রিমোর নামে দেওয়াল লিখল শুরু হয়ে গেল। নন্দীগ্রামের কেন্দেমারি এলাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। শুধু কেন্দেমারি নয়, নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় তৎপরতার সঙ্গে চলছে কাজ।

‘২১ এর লক্ষ্যে নজরবন্দি নন্দীগ্রাম, প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু। সম্প্রতি বিজেপির একটি সভাতে তিনি বলেছিলেন, “মাননীয়াকে নন্দীগ্রামে কম করে ৫০ হাজার ভোটে হারাব। নাহলে রাজনীতি ছেড়ে দেব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন