কলকাতায় ভয়াবহ দূর্ঘটনাতে মৃত্যু এক সাংবাদিকের, ICU তে লড়ছেন অন্যজন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতায় ভয়াবহ দূর্ঘটনাতে মৃত্যু এক সাংবাদিকের, আরো একবার রাতের কলকাতা সাক্ষী রইলো মর্মান্তিক দুর্ঘটনার। বৃহস্পতিবার রাতে লর্ডস মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। তাতে মৃত্যু হয় এক সাংবাদিকের। গুরুতর অসুস্থ আরও একজন সাংবাদিক। এই মুহূর্তে বাংলায় বেশ পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ। গতকাল রাতে আরো এক সাংবাদিক সোহম মল্লিকের সঙ্গে ফিরছিলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান দুজনেই। ঘটনা স্থলে মৃত্যু হয় সোহম মল্লিকের। গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে ময়ূখ রঞ্জন।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিতে চলেছেন রুদ্রনীল ঘোষ।

গতকাল রাতে ময়ূখ রঞ্জনের বাড়িতে গিয়েছিলেন সোহম। রাতে মুখের বাড়িতেই থাকার কথা ছিল তাঁর। সেখান থেকে রাত সাড়ে ১১ নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ইমন কল্যাণের বাড়িতে যান তাঁরা। সেখান থেকে ভোর ৩-৪ টে নাগাদ ফেরার সময় বলরাম মিষ্টান্ন ভান্ডারের সামনে ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সোহম মল্লিকের। SSKM এর ICU তে আছেন তিনি। অবস্থা আশঙ্কজনক । এবং ডাক্তার আশঙ্কা করছেন চোখেও প্রভাব পড়তে পারে তাঁর।

কলকাতায় ভয়াবহ দূর্ঘটনাতে মৃত্যু এক সাংবাদিকের, এই মুহূর্তে বাংলায় বেশ জনপ্রিয় ময়ূখ রঞ্জন। একজন ভালো সাংবাদিক। এখন লেখক যাঁর লেখায় বারবার মুগ্ধ হয়েছেন মানুষ। সদ্য শহরে ফিরেছেন ময়ূখ। এই দুই সাংবাদিকের এহেন দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

ভালো থেকো সোহম।
গেট ওয়েল সুন ময়ূখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত