নজরবন্দি ব্যুরো: স্পেন থেকে প্যারিস হয়ে ফের স্পেনে লিওনেল মেসি! আর্জেন্টাইন মহাতারকার ফিরতে চলেছেন তাঁর পুরনো ক্লাবে। ২০২১ সালে চোখের জলে বার্সেলোনা ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা। এরপর লিগ ওয়ানের দল পিএসজিতে কাটিয়েছেন দুটি বছর। প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র বাংলার পঙ্কজ রায়কে আমরা ভুলে যেতে বসেছি!

এ বার মেসির গন্তব্য কোথায়? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথ ধরে সৌদি আরবের ক্লাবে? সৌদির ক্লাব আল হিলাল বিপুল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন তারকাকে। তবে এই বিপুল অঙ্কের অর্থও মন ভোলাতে পারছে না মেসির। বরং তাঁর মন টানছে স্পেনের দিকে।
ফের নিজের ছোট বেলার ক্লাব, ভালবাসার ক্লাব বার্সাতেই যেতে পারেন মেসি। আর্জেন্টাইন তারকা নাকি নিজেও বার্সেলোনাতে ফিরতে চান। এই বিষয় অন্য কেউ নয়, জানিয়েছেন মেসির বাবা ও এজেন্ট জর্জে মেসি।

ইতিমধ্যেই, বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার বাড়িতে জর্জে মেসির সঙ্গে বৈঠকও হয়েছে। সেই বৈঠক ইতিবাচক বলে জানা যাচ্ছে। লিওনেল মেসির বাবা এই বিষয়ে সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন,
ফের স্পেনে লিওনেল মেসি! জানালেন বাবা জর্জে মেসি

“লিও বার্সেলোনাতে ফিরতে চায়। আমারও ভাল লাগবে ও বার্সেলোনায় ফিরলে। আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনা একটা বিকল্প তো বটেই। কিন্তু লিয়োর ভবিষ্যৎ কয়েক দিন পরেই জানা যাবে।” টাই সব ঠিকঠাক থাকলে ফের মেসির গন্তব্য হতে চলেছে তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা।



